/indian-express-bangla/media/media_files/2026/01/10/ritabhari-chakraborty-2026-01-10-10-40-04.jpg)
কোথায় চললেন ঋতাভরী?
শীতের একগুচ্ছ পোশাক পরে কোথায় চললেন ঋতাভরী! পোশাক পরতে পরতে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের কাছে প্রশ্ন রাখলেন অভিনেত্রী। কোথায় যাচ্ছি বলুন তো? ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) বাংলা বিনোদন জগতের এক অন্যন মুখ। তিনি অভিনয়, প্রযোজনা এবং সামাজিক উদ্যোগ এসব ক্ষেত্রে সমানভাবে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক ছিল। খুব অল্প বয়সেই টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন ঋতাভরী।
টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে তিনি বড় পর্দায় নিজের জায়গা করে নেন। বিভিন্ন ঘরানার ছবিতে কাজ করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
ঋতাভরীর পশুপ্রেমী এবং পথকুকুর ও অসহায় প্রাণীদের জন্য নিয়মিত কাজ করেন। তাঁর উদ্যোগে বহু প্রাণী চিকিৎসা ও আশ্রয়ের সুযোগ পেয়েছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও তিনি বারবার সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। সামাজিক মাধ্যমে তিনি নিজের মত প্রকাশ করতে দ্বিধা করেন না।
কলকাতায় এবার বেশি মাত্রায় ঠাণ্ডা পড়া নিয়ে ঋতাভরী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী গায়ে অনেকগুলো শীতের পোশাক ও মাফলার জড়িয়ে নিয়ে বলেছেন, বলুন তো কোথায় যাব? তারপর দেখা যায় তিনি আর কোথাও নয় নিজের বাড়ির ছাদে যেতেই ঠাণ্ডার হাত থেকে বাঁচতে এতো পোশাক পরেছেন।
আরও পড়ুন: নতুন বছরে বাংলা সিনেমায় ধামাকা, সরস্বতী পুজোর আবহে মুক্তি পাচ্ছে ৫টি নতুন ছবি
শীত নামলেই কলকাতা শহরটা যেমন একটু ধীর, একটু নরম হয়ে ওঠে, তেমনই ঋতাভরীর অভিনয়েও থাকে এক ধরনের মোলায়েম অথচ গভীর অনুভূতি। ঋতাভরী বরাবরই এমন ছবি বেছে নেন, যেখানে চরিত্রের ভেতরের লড়াই, আবেগ আর বাস্তব জীবনের টানাপোড়েন স্পষ্টভাবে উঠে আসে। নারী-কেন্দ্রিক গল্প, সম্পর্কের জটিলতা, মানসিক স্বাস্থ্যের মতো বিষয় তাঁর সিনেমায় গুরুত্ব পায়। এই জায়গাতেই তিনি আলাদা।
ঋতাভরী চক্রবর্তীর সবচেয়ে বেশি আলোচিত ও সফল ছবিগুলো হল-
'ফাটাফাটি' (২০২৩)
এই সিনেমায় তাঁর চরিত্র একেবারেই আলাদা। সমাজের বডি শেমিং, আত্মসম্মান ও নারীর আত্মপরিচয়ের প্রশ্নকে সামনে এনে তিনি অসাধারণ অভিনয় করেন।
'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (২০২০)
ছবিটিতে ঋতাভরীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। একজন প্রতিবাদী নারীর চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছিল।
'ওভারডোজ' (২০১৯)
ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে ঋতাভরী ভিন্নধর্মী চরিত্রে ধরা দেন। তাঁর অভিনয় ছবিটিকে আরও বাস্তবধর্মী ও টানটান করে তোলে।
আরও পড়ুন: নিকের প্রশংসায় প্রিয়াঙ্কার ‘দ্য ব্লাফ, যুদ্ধের ময়দানে শক্ত নারীর নতুন রূপ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us