/indian-express-bangla/media/media_files/2026/02/01/rohit-shetty-2026-02-01-14-22-19.jpg)
কী জানা যাচ্ছে...
বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে চলচ্চিত্র মহলে। এই ঘটনার জেরে আগামী দু’দিনের জন্য তাঁর সমস্ত ব্যক্তিগত ও পেশাগত পরিকল্পনা বাতিল করেছেন রোহিত। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অন্তত আগামী ৪৮ ঘণ্টা তাঁর বাড়িতে না আসার জন্য অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে।
বন্ধুদের বাড়িতে আসতে নিষেধ রোহিতের
ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই রোহিত শেঠি মুম্বাই পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছেন। বর্তমানে তাঁর বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং তিনি তদন্ত প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন। যদিও তাঁর জুহুর বাসভবনে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, তবুও তিনি ঝুঁকি নিতে নারাজ। সেই কারণেই শিল্পজগতের বন্ধু ও পরিচিতদের আপাতত বাড়িতে না আসতে অনুরোধ জানিয়েছেন পরিচালক।
Amitabh Bachchan: চার কোটি অগ্রিম দিয়েও ছবি হাতছাড়া! অমিতাভকে নিয়ে বড় বিতর্ক সামনে..
সূত্রের দাবি, রোহিত এই সময়ে সরাসরি কারও সঙ্গে দেখা করছেন না। বরং ফোন কল ও বার্তার মাধ্যমেই তিনি তাঁর শুভানুধ্যায়ী বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁদের উদ্বেগের জবাব দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, তিনি নিজেকে কিছুটা গুটিয়ে রাখতেই চাইছেন।
ভোররাতে গুলি চালানোর ঘটনা, তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা জুহু এলাকায় রোহিত শেঠির আবাসিক টাওয়ারের বাইরে চার রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শোনা মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং ভারী পুলিশ নিরাপত্তা মোতায়েন করা হয়।
Dev: 'যারা খারাপ করতে চাইছে তাঁদের শুভেচ্ছা', বিতর্কের পর বড় দাদার উদারতা, দেবকে বুকে টানলেন প্রসেনজিৎ
মুম্বাই পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের এলাকা থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রোহিত শেঠি ও তাঁর পরিবারের সুরক্ষায় কোনও রকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us