/indian-express-bangla/media/media_files/2026/02/01/rohit-shetty-2026-02-01-11-03-17.jpg)
রোহিত শেট্টির বাসভবনের বাইরে পরপর পাঁচ রাউন্ড গুলি চলল
Entertainment Latest Live News Updates: রবিবার গভীর রাতে মুম্বইয়ের জুহু এলাকায় হঠাৎ গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায়। বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Rohit Shetty) বাসভবনের বাইরে পরপর পাঁচ রাউন্ড গুলি চলার ঘটনা আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এই গুলি ছোড়া হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
গুলির শব্দ শোনা মাত্রই জুহু থানার পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে ধূমপান করতে দেখা গিয়েছে, যাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
ঘটনার পর রোহিত শেট্টির আবাসনের বাইরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা, চাঁদাবাজি বা সংগঠিত অপরাধচক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
- Feb 01, 2026 15:20 IST
Sayak Chakraborty: গ্রেপ্তার রেস্টুরেন্ট কর্মী, ৩ তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টডি
অভিনেতা সায়ক চক্রবর্তীর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চর্চা ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া। সায়ক চক্রবর্তী সংশ্লিষ্ট রেস্টুরেন্টের এক কর্মীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে শনিবার পুলিশ এক রেস্টুরেন্ট কর্মীকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম নাসিমুদ্দিন এস কে। সূত্রের খবর, তিনি কলকাতারই একটি ভাড়াবাড়িতে থাকতেন। গ্রেপ্তারের পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ৩ তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
- Feb 01, 2026 13:59 IST
Border 2 Box Office: বক্স অফিসে ঝড় তুলল ‘বর্ডার ২’
বক্স অফিসে দাপট অব্যাহত সানি দেওলের বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’। মুক্তির নবম দিনে দ্বিতীয় শনিবারে ছবির আয় বেড়েছে প্রায় ৬০.৯৭ শতাংশ। একদিনেই আয় ২০.১৭ কোটি টাকা, ফলে মোট দেশীয় আয় দাঁড়িয়েছে ২৭৭.৬৭ কোটি, আর বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৩৬৭.২০ কোটি টাকা। সপ্তাহের মাঝখানে গতি কিছুটা কমলেও শনিবার ফের প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শো-তে দর্শক উপস্থিতি সর্বাধিক।
- Feb 01, 2026 13:11 IST
Tabu: 'বাবাকে নিয়ে কৌতূহলও নেই'-নীরব শৈশবের কথা শোনালেন টাবু
বলি অভিনেত্রী টাবু (Tabu) এক সাক্ষাৎকারে নিজের শৈশব ও পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন। টাবু জানান, বাবা-মায়ের বিচ্ছেদের সময় তাঁর বয়স ছিল মাত্র তিন বছর। এরপর আর বাবার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি, এমনকি বাবার পদবিও কখনও ব্যবহার করেননি। অভিনেত্রীর কথায়, “আমার বাবাকে নিয়ে কোনও স্মৃতি নেই, তাই কৌতূহলও নেই।”
- Feb 01, 2026 12:14 IST
Ram Charan: ডাবল সেলিব্রেশন! রাম চরণ-উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ (Ram Charan) ও তাঁর স্ত্রী, বিশিষ্ট শিল্পপতি পরিবারের সদস্য উপাসনা কোনিদেলা ফের সুখবর শোনালেন অনুরাগীদের। তাঁদের ঘরে জন্ম নিয়েছে যমজ সন্তান, একটি পুত্র ও একটি কন্যা। এই খবরে শুধু কোনিদেলা পরিবারই নয়, আনন্দে ভাসছে রাম চরণের অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা। পরিবার সূত্রে জানা গেছে, মা ও দুই নবজাতকই সম্পূর্ণ সুস্থ আছেন।
- Feb 01, 2026 11:17 IST
Saayak Chakraborty: মেনু বিতর্কে সায়ক চক্রবর্তী, মটনের বদলে গোমাংস! সোশ্যাল মিডিয়া তোলপাড়
অভিনেতা সায়ক চক্রবর্তী এবার আলোচনার ঝড় তুললেন কলকাতার এক রেস্তরাঁর মেনু নিয়ে। মটনের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগে ভিডিও ভাইরাল, শেষে কর্মী গ্রেপ্তার। “আমি ব্রাহ্মণ সন্তান, এটা কীভাবে সম্ভব?”-সায়কের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে। ঘটনাকে ঘিরে অভিনেত্রী মানসী সিনহা ধর্ম ও আপত্তির প্রসঙ্গ নিয়ে কড়া মন্তব্য করেন, এদিকে ঋত্বিক চক্রবর্তী কটাক্ষ করে স্বাদ না বোঝার যুক্তিকে হাস্যকর আখ্যা দিয়েছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us