Roopa Ganguly Birthday: দেশের প্রধানমন্ত্রীও জন্মদিনে কাজ করেন আমিও করছি: রূপা গঙ্গোপাধ্যায়

Roopa Ganguly: 'বিশেষ দিনগুলোতে মা-বাবার কথা আরও বেশি মনে পড়ে, তাই কাজে ডুবে থাকাই ভাল', জন্মদিনে আবেগপ্রবণ রূপা। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়।

Roopa Ganguly: 'বিশেষ দিনগুলোতে মা-বাবার কথা আরও বেশি মনে পড়ে, তাই কাজে ডুবে থাকাই ভাল', জন্মদিনে আবেগপ্রবণ রূপা। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়।

author-image
Kasturi Kundu
New Update
cats

বাবার মেয়ে দেখতেও একেবারে বাবার মতোই: রূপা

Roopa Ganguly Birthday Celebration: বাংলা ইন্ডাস্ট্রির একজন দক্ষ অভিনেত্রী, এখন অবশ্য রাজনীতিবিদও। তিনি নান আদার দ্যান রূপা গঙ্গোপাধ্যায়। ২৫ নভেম্বর ৫৯-এ পা রাখলেন। তবে জন্মদিনের সকাল একেবারেই আড়ম্বরহীন। তিনি এসব মোটেই পছন্দ করেন না। জন্মদিন নিয়ে কোনও মাথা ব্যথা নেই। কিন্তু, বোন সোনা আর কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আছেন যাঁরা আজকের দিনে বার্থডে গার্ল রূপা গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আসেন। এবছরেও তার ব্যতিক্রম হবে না। নভেম্বরের শেষ সপ্তাহে জাঁকিয়ে শীত না পড়লেও হালকা শীতের কামড়েই প্রতিটি ঘরেই জ্বর-সর্দি কাশি। প্রচণ্ড অসুস্থ রূপা গঙ্গোপাধ্যায়ও, জন্মদিনের সকালে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী বলেন, 'প্রচণ্ড জ্বর-সর্দি কাশিতে একেবারে কুপোকাত।'

Advertisment

জন্মদিনে তাহলে বিশেষ কোনও আয়োজন হচ্ছে না? তিনি বলেন, 'জন্মদিন নিয়ে আমার কোনওদিনই খুব একটা উচ্ছ্বাস থাকে না। মা যতদিন ছিলেন পায়েস রান্না করতেন। ডিম খেতে খুব ভালবাসি ওটা রাঁধতেন। এবছর সেসব আর কিছু হবে না। আজ সকাল থেকেই কাজের ভীষণ চাপ, ভোর সাড়ে পাঁচটা থেকে মিটিং শুরু হয়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রীও জন্মদিনে কাজ করেন আমিও করছি।' 

আরও পড়ুন 'চার্লি চ্যাপলিনের পায়ের নীচে বসে থাকত', রবি স্মরণে শুভাশিষ

আজকের দিনে মায়ের হাতের রান্না খুব মিস করছেন নিশ্চয়ই? রূপার সংযোজন, 'শুধু মা নয়, বাবার কথাও খুব মনে পড়ে। বাবার মেয়ে দেখতেও একেবারে বাবার মতোই। বিশেষ দিনগুলোতে মা-বাবার কথা আরও বেশি মনে পড়ে। তাই কাজে ডুবে থাকাই ভাল। জন্মদিনে আমার বোন সোনা সবসময় আসে আর কিছু কাছের বন্ধুবান্ধব। আজও আসবে। ওঁদের সঙ্গে পরে একটু সময় কাটাব।'

Advertisment

আরও পড়ুন ডিজে বাজিয়ে রূপার সঙ্গে উদ্দাম নাচ ৫০-এর রুদ্রনীলের, জমজমাট অভিনেতার জন্মদিন পার্টি

একটা সময় বেশ কিছু বাংলা ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেবশ্রী রায় ও রূপা গঙ্গোপাধ্যায়। শুটিং সেটে কাটানো দিনগুলো কেমন ছিল? রূপার গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেবশ্রী রায় বলেন, 'আমরা বেশ কয়েকটা সিনেমায় কাজ করেছি। তবে মহাভারতে আমরা তো কখনও স্ক্রিন শেয়ার করিনি। আমার আর ওঁর সিডিউল সবসময় আলাদা থাকত। নিয়মিত যোগাযোগ তো এখন কারও সঙ্গেই সেভাবে আর হয়ে ওঠে না। তবে যখন দেখা হয় তখন কথা হয়, এই পর্যন্ত। আজ ওঁর জন্মদিন। সুস্থ থাকুক, ভাল থাকুক এই কামনাই করি। আর সেই সঙ্গে জন্মদিনের অনেক শুভেচ্ছা।' 

আরও পড়ুন আমরা যে দেবদেবীর পুজো করি প্রত্যেকেরই বাহন কোনও না কোনও পশু, মানুষের মতো ওদেরকেও ঈশ্বরই পাঠিয়েছে: দেবশ্রী

roopa ganguly