/indian-express-bangla/media/media_files/2025/05/25/HAHfg1BG0hswkciU2Nl4.png)
জন্মদিনের বিশেষ প্ল্যান কী? Photograph: (Instagram)
অভিনেতা রুদ্রনীল ঘোষ সবসময় ইন্ডাস্ট্রির হিতে কথা বলেন। তাঁর কাছে ফেডারেশনের বানানো নিয়ম একেবারেই ঠিক নেই। এছাড়াও রাজনীতির মঞ্চে তিনি চেনা মুখ। রুদ্রনীল ঘোষ, যিনি কেন্দ্রীয় শাসকদলের বেশ সক্রিয় সদস্য, তাঁর আজ জন্মদিন। রুদ্রনীলের জন্মদিনে, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
কিন্তু আজকের দিনে তাঁর বিশেষ কোনও প্ল্যানিং আছে নিশ্চয়ই। আজকের দিনটা অবশ্যই আর বাকিদিনের মত কাটাবেন না তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই কী শোনালেন তিনি? সকাল সকাল নিজের বিশেষ দিনের কর্মসূচির কথা শোনালেন তিনি। রুদ্রর সকাল শুরু হয়েছে শুভেচ্ছা দিয়ে। তাঁর সঙ্গে সঙ্গে তিনি এও বললেন, এতবছর ধরে কীভাবে তিনি নিজের জন্মদিন সেলিব্রেট করে এসেছেন।
Joyjit Banerjee: গুজব নয় বাস্তব, শ্রেয়ার সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করলেন জয়জিৎ
রুদ্রর কথায়, আজকে আসল প্ল্যানিং হল বন্ধুবান্ধব ছাড়াও, বিশেষ করে সকালবেলা বাচ্চাদের সঙ্গে, বয়স্কদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। এবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের যে বাচ্চারা আছে, অদের সঙ্গে সারাদিনটা কাটাব। কেক কাটব, তারপর ওদের সঙ্গেই গল্প। আজকের সারাদিনটা আমি ওদের মত করেই কাটাই। এখানেই শেষ না। আজকে নিশ্চয়ই বিশেষ কিছু রান্না বান্না হয় তাঁর জন্য?
অভিনেতার কথায়, আজকে যা বিশেষ হয়, সব ওদের জন্য। কারণ, ওরা অনেককিছুই খেতে পারে না। ওদের যেটা খেতে ভাল লাগে সেটাই হয়। আমিও ওদের সঙ্গে আজকে মিশে যাব। তবে, ঈশ্বরকে বলব ওরা সুস্থ হয়ে যাক। ওদের সব রোগ যেন সেরে যায়।
Agastya Nanda: 'আমি কারও উত্তরাধিকারের চাপ নিই না', অমিতাভের নাতি পরিচয় ঝেড়ে ফেলে কী বললেন অগস্ত্য নন্দা?
প্রসঙ্গে ঠোঁটকাটা স্বভাবের রুদ্র, নানা সময়ে আলোচনায় আসেন। এছাড়াও, কিছুদিন আগেই তাঁর ছবি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস রিলিজ করে। সেই ছবি আলোচনায় আসে খুব-ই। এবং, গতবছর গৃহপ্রবেশ এবং ধুমকেতু রিলিজের পরও আলোচনায় আসেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us