/indian-express-bangla/media/media_files/2025/12/16/mamata-2025-12-16-18-20-58.png)
কী কী বলছেন...
আজ সকাল থেকেই বঙ্গ রাজনীতিতে নানা অধ্যায় দেখা যাচ্ছে। একেই এসআইআর নিয়ে তোলপাড় সর্বত্র। তাঁর মধ্যে কিছুক্ষণ আগেই জানা গিয়েছে মেসি ম্যাসাকার কাণ্ডে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সেই নিয়েও আলোচনা তুঙ্গে। মেসি যেদিন রাগ করে মাঠ ছেড়ে বেরলেন, সেদিন থেকেই নিশানায় অরূপ বিশ্বাস এবং তাঁর পরিবার। আজ মুখ্যমন্ত্রীর কাছে তিনি একটি চিঠি লিখেই পদত্যাগের কথা জানান।
এদিকে, সকাল থেকে SIR- নিয়ে আরও চর্চা। এই ঘটনার পরেই জানা গিয়েছে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভুয়ো-মৃত ভোটারের নাম। এসআইআর নিয়ে ভয়ে ছিলেন অনেকেই। কিন্তু এর প্রভাব আদৌ আসন্ন বিধানসভায় পড়বে কিনা, সেই নিয়েও নানা আলোচনা। তবে রুদ্রনীল ঘোষ, তিনি যে মন্তব্য করে বসেছেন তাতে কেউ কেউ আবার তাঁকে প্রশ্ন ছুঁড়েছেন। রুদ্র নিজের সমাজ মাধ্যমেই এই নিয়ে একটি মন্তব্য করেছেন, সঙ্গে শেয়ার করেছেন একটি কার্টুন-ও।
Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের
রুদ্র যে কার্টুন চিত্রটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটি প্রায় ভগ্নপ্রায় অবস্থা। এবং সেই চিত্রে এমনটাই লেখা, যাহ, আপাতত ৫৮ লক্ষ বাদ। শুভনন্দন। এবং রুদ্র সেই ছবির ক্যাপশনে লিখেছেন, " শুভনন্দন। প্রাথমিক SIR খসড়া প্রকাশিত।আরো বাকি আছে।
প্রসঙ্গে, কেউ কেউ রুদ্রকে এই প্রসঙ্গেই বললেন, "শুভেন্দু বাবু আড়াই কোটির কথা বলেছিলেন, এত কমল কেন?" কেউ বললেন, কে বড় কষ্ট নির্ঘাত! দেড় কোটি রোহিঙ্গা রয়ে গেল। যদিও আদৌ এই কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে কিনা সেই নিয়ে নানা আলোচনা। এবং এই প্রসঙ্গেই চন্দন সেনের বক্তব্য, "নির্বাচন কমিশন নিজেই ঠিক না, তাহলে কী করে নির্বাচন ঠিক হবে?"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us