Mukul Roy Death: মুকুল রায়কে স্মরণ রাজ চক্রবর্তীর, দ্বন্দ্ব পেরিয়ে শেষ শ্রদ্ধা জানালেন রুদ্র?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তবে, বাদ পড়েননি বেশ কিছু তারকারাও। বঙ্গ রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কিছু অভিনেতা-পরিচালকরাও তাকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তবে, বাদ পড়েননি বেশ কিছু তারকারাও। বঙ্গ রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কিছু অভিনেতা-পরিচালকরাও তাকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mukul

তার প্রয়াণে যা বললেন তারকারা...

আজ মধ্যরাতে খবর আসে বঙ্গ রাজনীতির অন্যতম নক্ষত্র, চানক্য শ্রী মুকুল রায় প্রয়াত। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারের পর প্রায় ৬০০ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার ছেলে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই কস্ট পাচ্ছিলেন। তাকে নানারকম নিবিড় পর্যবেক্ষণে রাখার পরেও শেষরক্ষা হল না। তার প্রয়াণে শোকের ছায়া রাজনীতিমহলে। এমনকি, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য-কান্ডারির প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।

Advertisment

তিনি সমাজ মাধ্যমে শোকজ্ঞাপন লিখেছেন, "প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বহু সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে তিনি দলের জন্য প্রাণপাত করেছেন।" 

Priyanka Chopra: 'আমি ছেড়ে যেতে চাইনি', কেন এত আক্ষেপ প্রিয়াঙ্কার?

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তবে, বাদ পড়েননি বেশ কিছু তারকারাও। বঙ্গ রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কিছু অভিনেতা-পরিচালকরাও তাকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। বিজেপির অন্যতম মুখ রুদ্রনীল ঘোষ তিনি কী লিখছেন সমাজ মাধ্যমে? তার কথায়, "বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব মুকুল রায়ের জীবনাবসান। দীর্ঘদিন অসুস্থতায় ছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৭২ বছর বয়সে। ঈশ্বর ওঁনার আত্মাকে শান্তি দিন।" 

Advertisment

Dipika Kakar: ক্যান্সারের লড়াইয়ের মাঝেই ফের স্বাস্থ্যসংকট, দীপিকার শরীরে বাসা বাঁধল বড় রোগ

অন্যদিকে, রাজ্য শাসকদলের আরেক সদস্য এবং বিধায়ক রাজ চক্রবর্তী তিনিও তার উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেছেন। যদিও বা মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের মাঝে বেশ দ্বন্দ্ব হয়। এবং, তিনি বিজেপি জয়েন করেছিলেন। তবে, রাজ চক্রবর্তী শোকজ্ঞাপন করতে ভুললেন না। তার কথায়, "বাংলার রাজনীতির ‘চাণক্য’ আর নেই। মুকুল রায়ের প্রয়াণে এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান হলো। তাঁর অসামান্য সাংগঠনিক দক্ষতা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওপারে ভালো থাকবেন মুকুল দা। বিনম্র শ্রদ্ধা।" 

Rudranil Ghosh Raj Chakrabarty Mukul Roy Death