Digha Jagannath Temple-Rukmini Maitra: ছবি মুক্তির আগে ভগবানের দরবারে, হাঁটি হাঁটি পা পা করে দীঘার জগন্নাথ মন্দিরে রুক্মিণী

Haati Haati Paa Paa: ছবি মুক্তির আগে দীঘায় জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সঙ্গে রয়েছেন সিনেমার পরিচালক-প্রযোজক। এক ঝলকে দেখে নিন সেই মুহূর্ত।

Haati Haati Paa Paa: ছবি মুক্তির আগে দীঘায় জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সঙ্গে রয়েছেন সিনেমার পরিচালক-প্রযোজক। এক ঝলকে দেখে নিন সেই মুহূর্ত।

author-image
Kasturi Kundu
New Update
WhatsApp Image 2025-11-27 at 4.53.23 PM

জগন্নাথ ধামে রুক্মিণী

Rukmini Maitra-Haati Haati Paa Paa: রাত পোহালেই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি হাঁটি হাঁটি পা পা। প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। বাবা-মেয়ের সম্পর্কের আদলে গল্প বুনেছেন পরিচালক অর্ণব। চিরিঞ্জিৎ-রুক্মিণীর যুগলবন্দি এই ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলা ছবির দর্শক। ২৮ নভেম্বর সিনেমা মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছালেন রুক্মিণী। সঙ্গে রয়েছেন ছবির পরিচালক অর্ণব মিদ্যা ও প্রযোজক অরুনাভ মিদ্যা। ইতিমধ্যেই গোয়ায় আয়োজিত ৫৬ তম IFFI-তে প্রদর্শিত হয়েছে হাঁটি হাঁটি পা পা।  

Advertisment

আরও পড়ুন রান্নাঘরে জমজমাট রুক্মিণীর রান্নাবান্না, শীতের আমেজে কী কী পদ রাঁধলেন অভিনেত্রী?

Advertisment

হালকা রঙের শাড়ি, খোলা চুলে রুক্মিণীর লুকের স্নিগ্ধতায় মুগ্ধ অনুরাগীরা। মন্দির প্রাঙ্গনে প্রবেশের পর তাঁর গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হয়েছে। ভক্তিভরে ভগবানের দরবারে মাথা ঠুকেছেন রুক্মিণী মৈত্র। করজোড়ে সিনেমার সাফল্য কামনা করেছেন অভিনেত্রী। মোমবাতি জ্বালানো থালা হাতে আরতি করলেন রুক্মিণী। এখন অপেক্ষা সেলুলয়েডে বাবা-মেয়ের সম্পর্কের গল্প হাঁটি হাঁটি পা পা দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে। রুক্মিণী অভিনীত শেষ ছবি বিনোদিনী। নটী-র ভূমিকায় বক্স অফিসে বেশ ভালই লক্ষ্মীলাভ হয়েছে। 

আরও পড়ুন রবিবাসরীয় সকালে প্রকাশ্যে 'টম অ্যান্ড জেরি' চিরঞ্জিৎ-রুক্মিণী, খুনসুটি-মান অভিমান দেখে কী বললেন দেব?

চিরঞ্জিৎ-রুক্মিণীকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছে দর্শক। তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার, ভগবানের আশীর্বাদ নেওয়ার পর্ব। নতুন ছবির প্রচারে রুক্মিণী হাজির হয়েছিলেন জি বাংলা রান্নাঘরে। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রান্নাঘরে নিজের পছন্দ মতো দুটি পদ রেঁধেছেন অভিনেত্রী। নিজের হাতে করেছেন রান্নার জোগার। কনীনিকার সঙ্গে রান্নাঘরে সিনেমার গল্প নিয়ে আড্ডার পাশাপাশি চলজলদি রেঁধে ফেলেছেন ফিশ ফ্রাই কারি ও ফুলকপির চিজ টোস্ট। রান্নার পর সুন্দর করে সাজিয়ে থালায় পরিবেশন করেছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো জিভে জল এসে যাবে। 

আরও পড়ুন গল্প শোনার পরই আমেরিকা থেকে চিরঞ্জিৎ দা বাবা-মেয়ের ছবি পাঠাতেন: অর্ণব কে মিদ্যা

Rukmini Maitra Digha Jagannath Temple