Rukmini Moitra: মানসিক চাপে কী করেন রুক্মিণী? সোজা সাপটা যা শোনালেন পর্দার নটী

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রুক্মিণী জানিয়েছিলেন, এই ছবি করার সময় বারবার তাঁর নিজের বাবার কথা মনে পড়েছে। বাবাকে হারিয়েছিলেন যখন, তাঁর মা তাকে একেবারেই কাজ ফেলে বসে থাকতে দেননি...

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রুক্মিণী জানিয়েছিলেন, এই ছবি করার সময় বারবার তাঁর নিজের বাবার কথা মনে পড়েছে। বাবাকে হারিয়েছিলেন যখন, তাঁর মা তাকে একেবারেই কাজ ফেলে বসে থাকতে দেননি...

author-image
Anurupa Chakraborty
New Update
rukmini on hati hati pa pa

কীভাবে নিজেকে সামলান রুক্মিণী... Photograph: (Instagram)

রুক্মিণী মৈত্র-র নতুন ছবির রিলিজ আজ।  হাঁটি হাঁটি পা পা দিয়ে বিনোদিনীর পর তিনি ফিরে এসেছেন সিনেমায়। তাই, তিনি এখন বেশ আলোচনায়। বিনোদিনী ছবির মাধ্যমেই তিনি বেশ প্রশংসা পেয়েছেন। তারপর আবার বাবা-মেয়ে জুটিতে ফিরেছেন রুক্মিণী ও চিরঞ্জিত। যদিও, এই ছবিতে তাঁরা প্রথম না। এর আগেও একসঙ্গে কাজ করেছেন। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রুক্মিণী জানিয়েছিলেন, এই ছবি করার সময় বারবার তাঁর নিজের বাবার কথা মনে পড়েছে। বাবাকে হারিয়েছিলেন যখন, তাঁর মা তাকে একেবারেই কাজ ফেলে বসে থাকতে দেননি, বরং মেয়েকে শুটিং ফ্লোরে পাঠিয়েছিলেন। তবে, রুক্মিণী এই ছবির প্রোমোশন চলাকালীন সাফ সাফ জানান, যে যখন তিনি চাপে থাকেন বা তাঁর মন খারাপ থাকে, কিংবা মানসিক অবসাদে ভোগেন, তখন তিনি কী করেন?

Celija Jaitly: অপহৃত ভাই, ভাঙা দাম্পত্য! দ্বিগুণ সংকটে 'সোলজার কন্যা' সেলিনা জেটলি

Advertisment

রুক্মিণী সাধারণত বেশ পজিটিভ মানুষ। তাকে মন খারাপ করে, খুব একটা দেখা যায়নি। তবে, তিনি নিজের মন খারাপে ঠিক কী করেন বা কী করতে ভালবাসেন, সেটাই জানান। অভিনেত্রী মানসিক চাপ হ্যান্ডেল করেন কী করে? রুক্মিণীকে বলতে শোনা গেল... 

"প্রচণ্ড খাবার খাই, প্রচণ্ড খাই। মানে ভাবা যাবে না এত। আমার যে CA, সে যখন ফাইল বানায়, তখন তিনি আমার মা-কে ফোন করে বলেন, আপনার কি দুটো মেয়ে আছে? আমার মা বলে, না না! একটা মেয়ে, একটা ছেলে। ঘুরিয়ে উনি আবার জিজ্ঞেস করেন, সে কি অভিনেত্রী? আমার মা বলে হ্যাঁ! উনি বিশ্বাস করতে চান না। উনি বলেন, আমি তো IT- ফাইল দেখে চমকে উঠছি। সারাদিন তো শুধু অনলাইন ফুড ডেলিভারি। আমার অ্যামাউন্ট বলা উচিত না। কিন্তু, শুনলে লোকে অজ্ঞান হয়ে যাবে।"

Dharmendra Prayer Meet: ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় অশ্রুভেজা শ্রদ্ধা, কেঁদে ভাসালেন সানি-ববি

সবকিছুতেই অভিনেত্রী খাবার-কে টেনে আনেন। জীবনের ভাল-খারাপ সবকিছুই তিনি খাবারের মধ্যে নিয়ে যান। বললেন, "আমি খারাপ থাকলেও খাবার খাই, ভাল থাকলেও খাবার খাই। কিছু করতে না ইচ্ছে হলেও খাবার খাই। অনেক কিছু করলেও প্রচুর খাই।"

Entertainment News Rukmini Maitra Dev-Rukmini