/indian-express-bangla/media/media_files/2026/01/12/fossils-2026-01-12-13-01-42.jpg)
ফসিল্স
বাংলা রকের ইতিহাসে রূপম ইসলাম এবং তাঁর ব্যান্ড ‘ফসিল্স’ এক অনন্য অধ্যায়। ১৯৯৮ সালে গঠিত এই ব্যান্ডটি শুধু গান নয়, এক প্রজন্মের অনুভূতি, প্রতিবাদ ও আত্মপরিচয়ের ভাষা হয়ে ওঠে। ফসিল্সের গানে জীবনের কঠিন বাস্তবতা, একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন, সমাজের ভণ্ডামি আর ব্যক্তিগত লড়াইয়ের প্রতিচ্ছবি। ‘হাসনুহানা’, ‘তোমাকে চাই’, ‘একলা ঘর’, ‘ছেঁড়া চাদর’, ‘বাইশে শ্রাবণ’ এইসব গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।
রূপম ইসলাম (Rupam Islam) শুধু রক গায়কই নন, তিনি একজন চিন্তাশীল শিল্পী। ফসিল্সের গান তরুণ প্রজন্মকে প্রশ্ন করতে শিখিয়েছে, নিজের অনুভূতিকে প্রকাশ করতে সাহস দিয়েছে। মূলধারার গানের বাইরে গিয়ে বিকল্প ধারার যে শক্ত ভিত ফসিল তৈরি করে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলামের ব্যান্ড ‘ফসিল্স’কে ঘিরে আবারও উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। রুপম ইসলাম মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছেন “আসছে— FOSSILS 7” এই পোস্ট হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই ফসিল্সের নতুন অ্যালবাম বা নতুন কোনও বড় প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। সেই আবহেই এই একটি ছোট বাক্য শ্রোতাদের মধ্যে বিশেষ উত্তেজনা তৈরি করেছে।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মিষ্টি মুহূর্ত
ফসিল্সের প্রতিটি অ্যালবাম মানেই নতুন ধাঁচের ভাবনা, নতুন শব্দের ভাষা এবং সমাজের নানা বাস্তব সমস্যার প্রতিফলন। তাই রুপমের শেয়ার করা ভিডিওতে “৭ কি অড নম্বর?” এই প্রশ্নটি নিছক সংখ্যার হিসেব নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে গভীর কোনও ইঙ্গিত, এমনটাই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: সিনেমার সমাবর্তন ২০২৬’-এ বাংলা সিনেমা দেখার আহ্বান দুই কিংবদন্তি শিল্পীর
‘অড’ শব্দটি ইংরেজিতে সাধারণত “বিজোড়” অর্থে ব্যবহৃত হয়। ফলে প্রশ্ন উঠছে, ফসিল্স ৭ কি কোনওভাবে আগের অ্যালবামগুলোর থেকে আলাদা হবে? সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন, ‘ ৭ আসছে মানেই নতুন যুগের শুরু’, আবার কেউ বলছেন, ‘এটা হয়তো কোনও গান, কনসার্ট বা স্পেশাল প্রজেক্টের নামও হতে পারে।’ রুপম ইসলাম বরাবরই তাঁর প্রচারের ক্ষেত্রে রহস্যময়তা বজায় রাখতে পছন্দ করেন। সরাসরি ঘোষণা না করে, ছোট ছোট ইঙ্গিত, শব্দ বা প্রতীকের মাধ্যমে তিনি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us