Rupanjana Mitra: কেন বিজেপি ছাড়লেন রুপাঞ্জনা? অভিনেত্রী বললেন, 'ভেতরে ঢুকেই বুঝতে পারলাম...'

সেই নিয়ে নানা মন্তব্যের ঝড় ওঠে। তারকাদের মধ্যে নির্বাচনের আগে দল বদলেছেন, এমন মানুষ অনেকেই আছেন। কিছুদিন আগেই পার্ণো মিত্র তৃণমূলে যোগ দিয়েছেন। তবে, রুপাঞ্জনা কেন ঘর ওয়াপ্সি করলেন?

সেই নিয়ে নানা মন্তব্যের ঝড় ওঠে। তারকাদের মধ্যে নির্বাচনের আগে দল বদলেছেন, এমন মানুষ অনেকেই আছেন। কিছুদিন আগেই পার্ণো মিত্র তৃণমূলে যোগ দিয়েছেন। তবে, রুপাঞ্জনা কেন ঘর ওয়াপ্সি করলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rupanjana mitra- bengali actress

কী বললেন তিনি...

Rupanjana Mitra on Leaves BJP: রাজনীতির মঞ্চে তারকাদের উপস্থিতি নেহাতই সহজ ঘটনা। বর্তমানে কেন্দ্রীয় শাসকদল হোক বা রাজ্যস্তরে- বহু তারকাই রাজনীতির মঞ্চে সক্রিয়। আসন্ন বিধানসভায় সেই দলে যে আরও অনেকে নাম লেখাবেন, একথা খুব স্বাভাবিক। কয়েক মাস আগেই অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র বিজেপি ছেড়ে নাম লিখিয়েছেন তৃণমূলে। 

Advertisment

সেই নিয়ে নানা মন্তব্যের ঝড় ওঠে। তারকাদের মধ্যে নির্বাচনের আগে দল বদলেছেন, এমন মানুষ অনেকেই আছেন। কিছুদিন আগেই পার্ণো মিত্র তৃণমূলে যোগ দিয়েছেন। তবে, রুপাঞ্জনা কেন ঘর ওয়াপ্সি করলেন? সম্প্রতি, এক পডকাস্টে সেই কথাই জানালেন তিনি। 

Govindaa-Sunita Ahuja: ৬৩ বছর বয়সে নতুন বিতর্ক! গোবিন্দার বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী সুনিতা, কোন অভিনেত্রীতে আসক্ত অভিনেতা?

অভিনেত্রীকে নানা বিষয়ে বলতে শোনা গেল। রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলে ফেরা প্রসঙ্গে তিনি বলছেন, "আমরা চাই সরকার পারফর্ম করুক। ভাল সরকার হোক। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু প্ল্যানিং করে করা। সেকারণে আমি জয়েন করেছিলাম বিজেপিতে। আমি কাজ করতে ভালবাসি। দীর্ঘদিন আর্টিস্ট ফোরামের সঙ্গে কাজ করেছি। আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি, তাঁদের হয়ে লড়েছি। তখন ভালর জন্য, যাতে আমাদের ভাল হয়, সেইজন্য জয়েন করলাম। কিন্তু তারপর দেখলাম, কিছুই ভাল হল না। আসলে ভেতরে না গেলে বোঝা যায় না, কে আমাদের ভাল চায় আর কে চায় না।"  

Dev Viral Video: স্টেজের নিচে বসেই কেঁদে ফেললেন তরুণী, দেবের ভাইরাল ভিডিওতে উন্মাদনা চরমে

অভিনেত্রী সাফ জানান, "সব কিছুই বুঝতে সময় লাগে। কিছু সময় অন্তত বোঝাটা জরুরি। তাঁর সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে, যে কতটা আমার মতামতের সঙ্গে সবটা খাপ খায়, এটাই আসল কথা। সেটা বুঝতে আমার বেড়িয়ে আসতে সময় লাগবে।" 

Entertainment News Today Rupanjana Mitra