/indian-express-bangla/media/media_files/2025/11/07/saayoni-2025-11-07-14-15-15.jpg)
নারী ক্ষমতা নিয়ে যা বললেন সায়নী...
Saayoni Ghosh-Lakshmikantapur Local: আসছে লক্ষীকান্তপুর লোকাল। একটা ট্রেনের নামে গোটা একটা ছবি। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি আসছে। আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিনের দিন শহরের গঙ্গা-বক্ষে এক এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে নাকি রান্না করবেন অভিনেত্রী নিজেই। সবাইকে রেঁধে খাওয়াবেন অভিনেত্রী। আর এদিকে এই ছবির অন্য স্টারকাস্ট হাজির সেই উৎসবে...
ছবির অন্যতম অভিনেত্রী সায়নী ঘোষ রয়েছেন সেখানে। এবং, তিনি এখন অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে সাংসদ-ও বটে। ফলে বেশ বুঝেসুঝেই তাকে কাজ করতে হয়। সিনেমার জন্য শিডিউল বেছে নিতে হয়। কিন্তু, অভিনেত্রী আজ সোজাসুজি জানালেন যে পশ্চিমবাংলায় মেয়ে হিসেবে তিনি ঠিক কী অনুভব করেন? তাকে অনেকেই অনুপ্রেরনা হিসেবে দেখেন। এই বাংলায় মেয়দের আদৌ কি ক্ষমতায়ন হয়েছে?
Mamata Banerjee-Arati Mukherjee: বঙ্গ বিভূষণে সম্মানিত আরতি মুখোপাধ্যায়, KIFF-র মঞ্চে মুখ্যমন্ত্রীকে রাখঢাক না করেই বললেন..
সায়নী যাদবপুর লোকসভার দায়িত্বপ্রাপ্ত সাংসদ। তাঁর এখন রেগুলার যাতায়াত পার্লামেন্টে। এমনকি, খেয়াল করলে দেখা যায়, তিনি দিদির একনিষ্ঠ অনুরাগী। পশ্চিমবঙ্গে নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি কী কী শোনালেন? তাঁর কথায়...
"পশ্চিমবঙ্গ তো নারী ক্ষমতায়নের প্রাণকেন্দ্র। যত আপনারা বাইরে যাবেন, কিংবা অন্য রাজ্যে যাবেন, সেখানে মেয়েদের যা অবস্থা দেখবেন, সে বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় এই বাংলায় নারীদের যে ক্ষমতায়ন হয়েছে, তা সকলেই জানেন। সামাজিক শুধু নয়, যারা কাজ করছেন, তারা যেভাবে নিজের প্যাশনকে বাঁচতে পারেন, এটা সব জায়গায় হয় না। আমাদের যেভাবে অবাধ বিচরণ এই বাংলায়, তাকে কুর্নিশ। আমার মনে হয় আমরা যে বাংলার মেয়ে, এটাই গর্ব হওয়া উচিত আমাদের। সবাই একসঙ্গে কাজ করুক, এগিয়ে যাক।"
Zarine Khan Dies: কাছের মানুষকে হারালেন জায়েদ-সুজান, জারিন খানের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড
প্রসঙ্গে, এই ছবিতে তিনি কাজ করেছেন, এক হাউস হেল্পের চরিত্রে। তাঁর সঙ্গে সঙ্গে একই ভুমিকায় দেখতে পাওয়া যাবে, পাওলি দাম এবং চান্দ্রেয়ী ঘোষকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us