Sabyasachi Chakraborty: ‘আমি ভালো অভিনেতা নই’, এই কথাতেই ধরা পড়ল সব্যসাচী চক্রবর্তীর দর্শন

থিয়েটার থেকেই সব্যসাচী চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু। মঞ্চে দীর্ঘদিন কাজ করার ফলে অভিনয়ের ভিত মজবুত হয়, যা পরে টেলিভিশন ও সিনেমায় তাঁকে আলাদা পরিচিতি দেয়।

থিয়েটার থেকেই সব্যসাচী চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু। মঞ্চে দীর্ঘদিন কাজ করার ফলে অভিনয়ের ভিত মজবুত হয়, যা পরে টেলিভিশন ও সিনেমায় তাঁকে আলাদা পরিচিতি দেয়।

author-image
Naikun Nessa
New Update
Sabyasachi Chakraborty

কেন এমন বললেন?

সব্যসাচী চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভালো অভিনেতা নই।’ কথাটা শুনে অনেকেই অবাক হয়েছেন। কারণ, কয়েক দশক ধরে যে মানুষটি বাংলা সিনেমা ও টেলিভিশনে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, তিনি নিজেকে এভাবে বিচার করছেন কেন?

Advertisment

সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) বরাবরই বিশ্বাস করেন, অভিনয় মানে নিজেকে নিখুঁত বলে ঘোষণা করা নয়, বরং প্রতিনিয়ত নিজেকে ভাঙা গড়ার মধ্যে দিয়ে আরও ভালো করার চেষ্টা। তাঁর মতে, ‘ভালো অভিনেতা’ হওয়ার সংজ্ঞা কখনও স্থির নয়। প্রতিটি চরিত্রের সঙ্গে অভিনেতাকে নতুন করে লড়াই করতে হয়, নতুন করে নিজেকে প্রমাণ করতে হয়। আসলে তাঁর মন্তব্যের মধ্যে আত্মসমালোচনা আর বিনয়ই বেশি।

আরও পড়ুন: চারমিনারে গয়নার ‘খনি’ খুঁজে পেলেন স্বস্তিকা! বোনের সঙ্গে রঙিন মুহূর্ত

সব্যসাচী বলেন,‘আমি তো ভালো অভিনেতা নই, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো ভালো অভিনেতার পর্যায়ে পৌঁছতে পারিনি। ভালো অভিনেতা দেখেছেন! তুলসী চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ইরফান খান, বিকাশ রায় এনারা এক অন্য পর্যায়ের অভিনেতা। আমি তাঁদের ধারে কাছে পৌঁছোতে পারিনি।’

এমন বক্তব্য আসলে সব্যসাচীর পেশাদার সততা ও দায়বদ্ধতারই পরিচয়। সব্যসাচী চক্রবর্তী বাংলা বিনোদন জগতের এক শক্তিশালী ও সম্মানিত অভিনেতা। থিয়েটার থেকেই তাঁর অভিনয় জীবনের শুরু। মঞ্চে দীর্ঘদিন কাজ করার ফলে অভিনয়ের ভিত মজবুত হয়, যা পরে টেলিভিশন ও সিনেমায় তাঁকে আলাদা পরিচিতি দেয়। ছোটপর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। 

আরও পড়ুন: নতুন বছরে বাংলা সিনেমায় ধামাকা, সরস্বতী পুজোর আবহে মুক্তি পাচ্ছে ৫টি নতুন ছবি

টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও সব্যসাচী চক্রবর্তী নিজের দক্ষতার বিশেষ প্রমাণ দিয়েছেন। তাঁর অভিনয়ের সবচেয়ে বড় সাফল্য হল, তিনি চরিত্রের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিতে পারেন, ফলে দর্শক অভিনেতাকে নয়, চরিত্রকেই দেখেন। এই গুণই তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। সাফল্যের মাঝেও তিনি নিজেকে নিয়ে আত্মসমালোচনায় বিশ্বাসী। তিনি মনে করেন, অভিনয় এমন এক শিল্প যেখানে শেখার শেষ নেই।

tollywood entertainment Sabyasachi Chakraborty Tollywood Actress Entertainment News Today