/indian-express-bangla/media/media_files/2025/06/29/saif-2025-06-29-17-09-50.jpg)
কেন নাচেন না তিনি?
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে, একের পর এক হাই–প্রোফাইল বিয়ে ভাইরাল হয়েছে, যেখানে বলিউডের প্রথম সারির বহু তারকাকে পারফর্ম করতে দেখা গেছে। উদয়পুরের এক আলোচিত বিয়েতে করণ জোহর, রণবীর সিং ও জাহ্নবী কাপুর মঞ্চে পারফর্ম করেন। আবার অন্য এক রাজকীয় অনুষ্ঠানে বর–বধূর সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখ খান ও সালমান খানকে। যদিও আজকাল বহু এ লিস্ট অভিনেতা বিয়ের মঞ্চে নাচতে রাজি হন, সইফ আলি খান বরাবরই এই ধরনের গিগ থেকে নিজেকে দূরে রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ তাঁর এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি স্পষ্ট জানান, বিয়েতে নাচ করা অভিনেতাদের তিনি কোনওভাবেই বিচার করেন না। তবে তাঁর মতে, এই ধরনের পারফরম্যান্স আর তাঁর বয়স বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। দ্য হলিউড রিপোর্টার–কে দেওয়া সাক্ষাৎকারে সইফ বলেন, "অল্প বয়সে, তিনি বিয়েতে নাচতে আপত্তি করতেন না। কিন্তু রাজপরিবারে বড় হওয়ার অভিজ্ঞতা, তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে। তিনি স্মরণ করেন, একবার মুম্বইয়ের একটি বিয়েতে পারফর্ম করার সময় তাঁর পিসি- যিনি অত্যন্ত রাজকীয় ও রক্ষণশীল মানসিকতার মানুষ- মঞ্চের পেছনে এসে তাঁকে স্পষ্টভাবে আপত্তি জানান। সেই ঘটনাই তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল।
সইফ আরও ব্যাখ্যা করেন, একজন চলচ্চিত্র তারকা হওয়া এবং অভিজাত বৃত্তের অংশ হওয়ার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। তাঁর কথায়, "একজন অভিনেতাকে সব সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়। খুব বেশি কাছে চলে গেলে তারকাখ্যাতির সেই আবরণটা, নষ্ট হয়ে যায়।" তবে বিয়েতে নাচ করলে অভিনেতার মর্যাদা কমে যায়- এমনটা তিনি একেবারেই মনে করেন না। বরং তাঁর মতে, সমস্যা তখনই হয় যখন শুধুমাত্র টাকার জন্য সিনেমা বা পারফরম্যান্স করা হয়।
নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সইফ জানান, তিনি একবার পর্তুগালের একটি বিয়েতে পারফর্ম করেছিলেন এবং সেটি তাঁর কাছে দারুণ অভিজ্ঞতা ছিল। বিদেশের পরিবেশ, সীমিত দর্শক এবং ব্যক্তিগত পরিসর- সব মিলিয়ে সেটি তাঁর কাছে স্বাচ্ছন্দ্যকর লেগেছিল। তবে দেশের ভেতরে, বিশেষ করে, খুব প্রকাশ্য বা আড়ম্বরপূর্ণ বিয়েতে পারফর্ম করা তাঁর কাছে কিছুটা অস্বস্তিকর বলে মনে হয়।
সইফ আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর পছন্দ বদলেছে। এক সময় ধনী ব্যবসায়ী বা প্রভাবশালীদের বিয়েতে, বহু অভিনেতার সঙ্গে তিনিও পারফর্ম করেছেন। কিন্তু আজ সেই জায়গায় তিনি আর নিজেকে খুঁজে পান না। পাশাপাশি তিনি বর্তমান যুগে স্টারডমের অবমূল্যায়ন নিয়েও কথা বলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us