/indian-express-bangla/media/media_files/2025/11/19/salil-chowdhury-2025-11-19-11-45-27.jpg)
কী জানিয়েছিলেন শিল্পী?
Salil Chowdhury 100th Birthday: সলীল চৌধুরী সঙ্গীত দুনিয়ার সেই নাম যিনি শুধু ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন এমনটা না। বরং তিনি বহু গায়ক এবং গায়িকার জীবন পাল্টেছেন। সলীল চৌধুরীর সুরে গান গাওয়া খুব একটা সহজ ছিল না। তাঁর সুরের মুরখি ধরতে পারাই খুব জটিল ছিল। কিন্তু বেশ আক্ষেপ-ও কিন্তু ছিল তাঁর।
আজ বাংলার এই কিংবদন্তি সুরকারের ১০০তম জন্মবার্ষিকী। তাঁকে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেলিব্রেট করা হয়। তাঁর গানে, গলা মিলিয়েছেন আশা-লতা থেকে নানা কিংবদন্তি। কিন্তু, ভারতের বুকে কী এমন ছিল না, যার জন্য বেশ আক্ষেপ ছিল তাঁর? একবার নিজেই জানিয়েছিলেন সেই প্রসঙ্গে। আধুনিক সগ্ঙীতকারের জীবন কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গে জানিয়েছিলেন..
Raima Sen: বাবাকে হারানোর এক বছর, আবেগে ভাসলেন রাইমা, শেয়ার করলেন স্মৃতিমুখর ছবি
আধুনিক সঙ্গীতকারের শিক্ষার প্রয়োজন আছে। তাঁর কথায়, "একজন আধুনিক সঙ্গীতকারের আসলেই শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু আমার কাছে খুব আক্ষেপ এটাই যে আমাদের দেশে একজন কম্পোজার তৈরি করার মতো কোনও প্রতিষ্ঠান নেই। যেখানে কম্পোজিশন বা সঙ্গীত রচনা কী করতে হয়, সেটা শেখানো হবে। কী করে একটা ভাবকে সুরে ধরতে হয়, এটা শেখার খুব দরকার হয়।" কিন্তু আশা রেখেছিলেন একদিন এই প্রতিষ্ঠান তৈরি হবে।
আধুনিক সঙ্গীতকারের অর্থ কী ছিল তাঁর কাছে?
সুরকার বলেছিলেন, "আধুনিক সঙ্গীতকার বলতে ফিল্মের মিউজিক এবং যারা আধুনিক গান তৈরি করেন, দুজনকেই বোঝাচ্ছি। আধুনিক সঙ্গীতকার হতে গেলে তাঁর রাগ সঙ্গীত-লোক সঙ্গীত, আধুনিক সব জানতে হবে। এগুলো সব জানলে তবেই ভাল মিউজিক কম্পোজার হওয়া সম্ভব।" এমনটাই জানিয়েছিলেন তিনি।
যে গান তিনি তৈরি করে গিয়েছিলেন তা মানুষকে যেমন আনন্দ দিয়েছিল ঠিক তেমনই আজ-ও তাঁরা সেই গান গুনগুন করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us