/indian-express-bangla/media/media_files/2025/11/09/anjum-chopra-salman-khan-jhulan-goswami-2025-11-09-21-21-00.jpg)
কী বলছেন তাঁরা?
Salman Khan-Bigg Boss: সর্বশেষ বিগ বস ১৯ এর 'উইকেন্ড কা ভার'- পর্বটি নানা কারণে দর্শকদের নজর কেড়েছে। শনিবারের এপিসোডে দেখা গেছে মরসুমের অন্যতম তীব্র প্রতিক্রিয়া সেশন, আর রবিবারের পর্বে ছিল এক বিশেষ চমক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তি তারকা- ঝুলন গোস্বামী ও অঞ্জুম চোপড়া উপস্থিত ছিলেন শো-এর মঞ্চে, সঙ্গে থাকবেন স্বয়ং হোস্ট সালমান খান।
এই মাসের শুরুতেই ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। সেই ঐতিহাসিক সাফল্যের পরেই এই দুই প্রাক্তন তারকা খেলোয়াড়ের বিগ বস মঞ্চে আগমন। প্রোমোতে দেখা গেছে, সলমন খান উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন ঝুলন ও অঞ্জুমকে। সলমন স্মরণ করেন ২০২২ সালের সময়ের কথা, যখন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁরা একদিন বিশ্বকাপ জিতবেন।
Ranna-Bati Review: এক অভিভাবকের বাবা হয়ে ওঠার গল্প, কেমন হল প্রতীমের নতুন ছবি 'রান্না-বাটি'?
এ প্রসঙ্গে ঝুলন বলেন, "ওরা যখন আমার কাছে ট্রফি নিয়ে আসে, সেটাই আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মুহূর্ত।" এরপর সলমন জানতে চান, এই জয়ের ফলে দেশের মহিলা ক্রিকেটে কী বড় পরিবর্তন আসতে পারে? উত্তরে অঞ্জুম জানান, "যখন দেশের তরুণীরা পরবর্তী ঝুলন, হরমন বা স্মৃতি হওয়ার স্বপ্ন দেখবে, তখনই এই সাফল্য তার আসল মানে পাবে। সেটাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে।"
উল্লেখ্য, ২ নভেম্বর, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় করে ইতিহাস রচনা করে। সেই ঐতিহাসিক জয়ের পর দলের সদস্যরা তাঁদের অনুপ্রেরণা হিসেবে থাকা তিন কিংবদন্তি- মিতালি রাজ, ঝুলন গোস্বামী, ও অঞ্জুম চোপড়া-কে বিশেষভাবে ট্রফি উপহার দেন। ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মিতালি ও ঝুলন।
'আমার প্রথম সন্তান', ঝড়, কেলেঙ্কারি সামলে ভালবাসা উজাড় করলেন বাঙালি অভিনেতা, চেনেন?
আইসিসি রিভিউয়ের এক সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, "২০২২ সালের বিশ্বকাপে আমরা খুব হতাশ ছিলাম, কারণ সেটি ছিল ঝুলন দি ও মিতালি দির শেষ বিশ্বকাপ। তখনই আমি ও স্মৃতি ঠিক করেছিলাম, পরের বার আমরা জিতব এবং নিশ্চিত করব তাঁরা যেন মাঠে উপস্থিত থাকেন। আমরা চাইছিলাম তাঁদের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে।" এদিকে, সলমন খান সম্প্রতি নিশ্চিত করেছেন যে বিগ বস ১৯-র পর্ব বাড়ছে না। তাঁর কথায়, “শো-এর মাত্র ৩০ দিন বাকি।” জানা গেছে, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us