/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-17-11-46.jpg)
বিরল দৃশ্য!
Salim Khan-Salma Khan: বিটাউনের মর্ডান পরিবারের বেশ কিছু নজির রয়েছে যেখানে ডিভোর্সের পরও প্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, বর্তমান পার্টনারের মধ্যে সেই নিয়ে কোনও ক্ষোভও নেই। ধর্মেন্দ্র থেকে আমির খান, হৃত্বিক রোশন সহ অনেকেই রয়েছেন সেই তালিকায়। বাদ যান না সলমনের বাবা সেলিম খান ও মা সালমা খান। হেলেনের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে থেকেও ৬১ তম জন্মদিনে ভাইজানের ক্যামেরায় ধরা পড়লেন প্রথম স্ত্রী সালমা খান।
বর্ষীয়ান চিত্রনাট্যকার সলিম খান এখনও তাঁর প্রথম স্ত্রী সলমা খানের সঙ্গে থাকেন এবং তাদের পাঁচ সন্তান। দ্বিতীয় স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী হেলেনও খান পরিবারেরই অংশ। পারিবারিক যে কোনও অনুষ্ঠান বা উদযাপনে তাঁকে দেখা যায়। সোমবার ছিল সেলিম ও সলমার ৬১তম বিবাহবার্ষিকী। তাঁদের জীবনের বিশেষ দিনে উপস্থিত ছিলেন হেলেন। ১৯৬৪ সালের ১৮ নভেম্বর সেলিম খান সলমাকে বিয়ে করেন। বিবাহবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে ছিলেন সলমান খানও যিনি সেলিম ও সলমার জ্যেষ্ঠ পুত্র।
সেই দিন সলমনের পরনে ছিল কালো টি-শার্ট। নজর কেড়েছে ভাইজানের গোঁফ যা তাঁর আগামী ছবি ব্যাটল অব গালওয়ানের লুক বলেই মনে হচ্ছে। কাতার থেকে সদ্য দাবাং ট্যুর সেরে দেশে ফিরেছেন সলমন। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জহির ইকবালও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। ১৯৮০ সালের ছবিতে দোস্তানায় সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা অভিনয় করেছিলেন। যার চিত্রনাট্য লিখেছিলেন সেলিম–জাভেদ। এছাড়াও সোনাক্ষী নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন সালমনের বিপরীতে।
আটের দশকের শুরুতে সহকর্মী জাভেদ আখতারের সঙ্গে পেশাগত বিচ্ছেদের পর সেলিম খানের ব্যক্তিজীবনও ওলট–পালট হয়ে যায়। সেই সময় তিনি হেলেনকে বিয়ে করেন কিন্তু প্রথম স্ত্রী সলমার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। গত বছর বলিউড বাবল-এ সেলিম খান তাঁর এই বিয়ে সম্পর্কে বলেছিলেন, এটি ইমোশনাল অ্যাক্সিডেন্ট।
তাঁর কথায়, 'তখন আমাদের দুজনেরই বয়স খুব কম। আবেগের বসে ঘটনাটা ঘটে গিয়েছিল। যে কারও সঙ্গেই এমন হতে পারে।' সেলিম খান নিজেই সলমাকে খবরটি জানিয়েছিলেন যাতে অন্য কারও থেকে বা ম্যাগাজিনে পড়ে জানতে না হয়। সেই প্রসঙ্গে সেলিমের সংযোজন, 'আমি যখন ওকে বললাম আমার সঙ্গে হাত মিলিয়ে বলেছিলেন তুমি খুব ভাল কাজ করেছো। অবশ্যই সমস্যা হয়েছিল কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। তারপর সবকিছু মেনে নিয়েছিল।'
আর সন্তানদের কী বলেছিলেন সেলিম? এক সাক্ষাৎকারে খোলসা করেছিলেন, 'আমি আমার সন্তানদের বলেছিলাম, আমার জীবনে আর একজন এসেছে। আমি তাঁকে বিয়ে করেছি। আমি তোমাদের কাছে কিছুই প্রত্যাশা করি না। মায়ের মতো তাঁকে ভালোবাসবে সেটাও চাই না, কিন্তু তাঁকে কোনওরকম অসম্মান করবে না। এটাই আমি চাই।'
আরও পড়ুন সজাগ থেকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি! অচেতন হতে কেন ভয় পেয়েছিলেন? অস্ত্রোপচারের অভিজ্ঞতা ভাগ সুস্মিতার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us