Salman khan: ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহার, কড়া পদক্ষেপ সালমান খানের

পাশাপাশি আদালত স্পষ্ট করেছে, সংবাদ প্রতিবেদন, শৈল্পিক প্রকাশ বা জনস্বার্থ সম্পর্কিত মন্তব্য- যেগুলি গণতান্ত্রিক অধিকারের আওতায় পড়ে- সেগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা যাবে না।

পাশাপাশি আদালত স্পষ্ট করেছে, সংবাদ প্রতিবেদন, শৈল্পিক প্রকাশ বা জনস্বার্থ সম্পর্কিত মন্তব্য- যেগুলি গণতান্ত্রিক অধিকারের আওতায় পড়ে- সেগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা যাবে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan threat

কড়া পদক্ষেপ ভাইজানের... Photograph: (ফাইল)

বলিউড সুপারস্টার সলমন খান, তাঁর ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার (personality and publicity rights) রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে। পিটিশনে সলমন দাবি করেছেন, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, সংলাপ, অঙ্গভঙ্গি, সাদৃশ্যসহ ব্যক্তিত্বের যেকোনো বৈশিষ্ট্য, অনুমতি ছাড়াই যেন ব্যবহার বন্ধ করা হয়, সেই প্রসঙ্গে আদালত যেন কঠোর নির্দেশ দেয়। 

Advertisment

ডিজিটাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ( AI ) –চালিত ভুয়ো কনটেন্টের বাড়বাড়ন্তে তাঁর পরিচয়ের অপব্যবহার যেভাবে বাড়ছে, তা রোধ করতেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।

গৌরবের সঙ্গে ব্রেকফাস্ট ডেট! গুঞ্জনের ইতি টানলেন করণের প্রাক্তন

অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে একাধিক অনলাইন গ্রুপ, চ্যানেল ও ব্যক্তিগত প্ল্যাটফর্ম সলমনের পরিচয় বা কণ্ঠস্বর নকল করে ভিডিও, প্রচারমূলক বার্তা বা বাণিজ্যিক কনটেন্ট প্রকাশ করছে। এসবের ফলে, সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, তাঁর ব্র্যান্ড ভ্যালু প্রভাবিত হতে পারে এবং ব্যক্তিগত–বাণিজ্যিক অধিকার হুমকির মুখে পড়তে পারে-এমনটাই বলা হয়েছে পিটিশনে।

দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই, অনুরূপ মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গত কয়েক মাসে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ঐশ্বর্য রাই, নাগার্জুন, অভিষেক বচ্চন এবং ডিজিটাল ক্রিয়েটর রাজ শামানির মতো নামী ব্যক্তিত্বরাও তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অপব্যবহারের বিরুদ্ধে আদালতের সুরক্ষা চেয়েছেন। বিভিন্ন রায়ে আদালত পরিষ্কার জানিয়েছে-ডিপফেক, এআই-জেনারেটেড ইম্পারসনেশন, ভুয়ো বিজ্ঞাপন বা ছদ্মবেশ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এগুলি ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা ও প্রচারের অধিকার লঙ্ঘন করে।

করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল

তবে পাশাপাশি আদালত স্পষ্ট করেছে, সংবাদ প্রতিবেদন, শৈল্পিক প্রকাশ বা জনস্বার্থ সম্পর্কিত মন্তব্য- যেগুলি গণতান্ত্রিক অধিকারের আওতায় পড়ে- সেগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা যাবে না।

সলমন খানের নতুন পিটিশনটি এখন বলিউড তারকাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার চলমান আইনি লড়াইকে আরও গুরুত্বপূর্ণ দিক দেখাতে চলেছে।

salman khan Entertainment News