/indian-express-bangla/media/media_files/2025/12/27/salman-khan-1-2025-12-27-22-32-35.jpg)
সুপারস্টারকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা!
বলিউড সুপারস্টার সালমান খানকে (Salman Khan) নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠল। উত্তরপ্রদেশ সরকারের প্রতিমন্ত্রী ঠাকুর রঘুরাজ সিং বিস্ফোরক মন্তব্য করে বলেন, “সালমান খান একজন বিশ্বাসঘাতক, তাঁর ফাঁসি হওয়া উচিত।” এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও বিনোদন জগতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। আলীগড় সফরে গিয়ে তিনি দাবি করেন, সালমান খান নাকি পাকিস্তান ও বাংলাদেশকে সমর্থন করেন এবং ভারতের প্রতি তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, ভারতে থেকে জনপ্রিয়তা ও অর্থ উপার্জন করে অন্য দেশকে সমর্থন করা দেশদ্রোহিতার সমান।
মন্ত্রী আরও বলেন, সালমান খান ভারতের হিন্দুদের ভালোবাসা ও সমর্থনের উপর ভর করেই খ্যাতি পেয়েছেন, অথচ তিনি নাকি দেশের স্বার্থবিরোধী মনোভাব পোষণ করেন। তাই তাঁর বিরুদ্ধে কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসির মতো সাজাও হওয়া উচিত বলে মন্তব্য করেন রঘুরাজ সিং। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক মন্তব্য বলে আখ্যা দিয়েছেন।
সালমান খানের ভক্তরা এই বক্তব্যের ব্যপক নিন্দা জানিয়েন। অনেকে বলেন, কোনও প্রমাণ ছাড়া এ ধরনের গুরুতর অভিযোগ করা অনৈতিক। সোশ্যাল মিডিয়াতেও এই ইস্যু নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে। কেউ কেউ মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও তুলেছেন।
আরও পড়ুন: ‘সহজ পাঠের গপ্পো’র নূর এবার ‘চণ্ডীকথা’য়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছোটু শোনাল নিষ্পাপ শৈশবের গল্প
এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি। সালমান খানও এই বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁর ভক্তদের বড় অংশ এই মন্তব্যে ক্ষুব্ধ এবং একে একজন শিল্পীর সম্মানহানির চেষ্টা বলে মনে করছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us