/indian-express-bangla/media/media_files/2025/12/04/sam1-2025-12-04-14-32-58.jpg)
কী বলছেন পরিচালকের প্রাক্তন স্ত্রী?
Samantha-Raj Wedding: রাজ অ্যান্ড ডিকে- খ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু, সম্প্রতি কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে এক অত্যন্ত ব্যক্তিগত যোগিক আচার অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘনিষ্ঠ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ব্যাপক আলোচনা শুরু হয়। ঠিক সেই সময়ে রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলি দে, ইনস্টাগ্রামে একাধিক স্টোরি পোস্ট করেন, যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
বিয়ের পর শ্যামলি সহানুভূতি পেয়েই, ধন্যবাদ জানিয়ে একটি বড় নোট লেখেন। তিনি জানান, “সমস্ত শুভেচ্ছা, আশীর্বাদ এবং সদয় বার্তার জন্য ধন্যবাদ। সারারাত ঘুমোতে পারিনি- চিন্তা করেছি, ভাবনাচিন্তা করেছি এবং বুঝেছি এই ভালোবাসা গ্রহণ না করা, অকৃতজ্ঞতা হবে। বহু বছর ধরে আমি টুইন হার্টস ধ্যান অনুশীলন করছি, যার মূল মন্ত্র শান্তি, ভালোবাসা, ক্ষমা, আলোক, আশা ও সদিচ্ছার মাধ্যমে পৃথিবীর আশীর্বাদ গ্রহণ করা।”
/indian-express-bangla/media/post_attachments/2025/12/Screenshot-2025-12-04-094906-142712.png)
Jaya Bachchan: জয়া বচ্চনের কঠোর মন্তব্যে ক্ষুব্ধ, উঠল বয়কটের ডাক, কোপ পড়বে নাতি অগস্ত্যের ওপর?
তিনি আরও লেখেন, যে তাঁর কোনো পিআর টিম বা সোশ্যাল মিডিয়া কর্মী নেই। সবকিছু তিনি নিজেই পরিচালনা করছেন, বিশেষত এমন এক সময়ে যখন তিনি ব্যক্তিগতভাবে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। শ্যামলি জানান, "৯ নভেম্বর আমার জ্যোতিষ গুরু চতুর্থ স্তরের ক্যান্সারে আক্রান্ত বলে জানতে পারি, যা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, মস্তিষ্কও আক্রান্ত। এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ তাঁর দিকেই কেন্দ্রীভূত।”
/indian-express-bangla/media/post_attachments/2025/12/Screenshot-2025-12-04-094936-807188.png)
তিনি অনুসারীদের অনুরোধ জানান তাঁর সোশ্যাল মিডিয়া স্পেসকে বিতর্কমুক্ত রাখার জন্য এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
AVM Saravanan Death: তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত প্রখ্যাত প্রযোজক এভিএম সারাভানন
অন্যদিকে, সামান্থার এটি দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও, ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। রাজ নিদিমোরুও ২০১৫ সালে শ্যামলিকে বিয়ে করেছিলেন, এবং ২০২২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সামান্থা ও রাজ একাধিক প্রোজেক্টে একসঙ্গে কাজ করেছেন- দ্য ফ্যামিলি ম্যান ২, সিটাডেল: হানি বানি, এবং রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us