/indian-express-bangla/media/media_files/2026/01/19/saraswati-puja-movie-2026-01-19-14-15-43.jpg)
সরস্বতী পূজার দিন মানেই বাঙালির কাছে শুধু বিদ্যার আরাধনা নয়, সঙ্গে জুড়ে থাকে আনন্দ, রং আর নতুন কিছুর উচ্ছ্বাস। বাঙালির কাছে এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে চারটি বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’, ‘বীজয়নগরের হীরে’, ‘ভানুপ্রিয়ার ভূতের হোটেল’ এবং ‘হোক কলরব’। চারটি সিনেমাই ঘরানায় আলাদা, ভাবনায় আলাদা, যা দর্শকদের জন্য ভরপুর বিনোদন নিয়ে আসছে।
সবচেয়ে আলোচিত নিঃসন্দেহে ‘বর্ডার ২’ সিনেমা। দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের গল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তৈরি এই ছবি। জে পি দত্তের কালজয়ী ‘বর্ডার’-এর ছবিটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। আধুনিক প্রযুক্তিও আবেগঘন কাহিনি মিলিয়ে ‘বর্ডার ২’ বড়পর্দায় এক অনন্য অভিজ্ঞতা দিতে চলেছে।
অন্যদিকে রহস্যপ্রেমীদের জন্য বড় আকর্ষণ ‘বীজয়নগরের হীরে’। ‘বীজয়নগরের হীরে’ সত্যজিৎ রায়ের জনপ্রিয় ফেলুদা সিরিজের এক স্মরণীয় কাহিনি। প্রাচীন বিজয়নগরের ইতিহাস, রহস্যময় মানচিত্র ও হারিয়ে যাওয়া অমূল্য হীরেকে কেন্দ্র করে গল্প এগোয়। ইতিহাস আর গোয়েন্দাগিরির মেলবন্ধনে এটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, যা কিশোর-প্রাপ্তবয়স্ক সকলের কাছেই সমান আকর্ষণীয়।
আরও পড়ুন: 'ভাবিজি ঘর পর হ্যায়?', এবার উত্তর মিলবে সিনেমা হলে
সরস্বতী পূজার (Saraswati Puja 2026) বিশেষ দিনে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ভানুপ্রিয়ার ভূতের হোটেল। নাম শুনলেই কৌতূহল জাগে, কারণ ভৌতিক আর রহস্যের মোড়কে তৈরি এই ছবিটি দর্শকদের জন্য এক আলাদা অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। গল্পে যেমন থাকবে হালকা গা ছমছমে পরিবেশ, তেমনই থাকবে হাসি-ঠাট্টা ও রোমাঞ্চের ছোঁয়া। পরিবার ও বন্ধুদের সঙ্গে পূজার দিনে প্রেক্ষাগৃহে বসে এই ছবি দেখা মানেই উৎসবের আনন্দ আরও দ্বিগুণ হয়ে ওঠা। নতুন প্রজন্ম থেকে শুরু করে ভৌতিক ছবিপ্রেমী সকলের কাছেই এটি হতে পারে এক আকর্ষণীয় প্যাকেজ।
আরও পড়ুন: ১৫ বছর পর অক্ষয়-অনীশ, বলিউড কমেডিতে নতুন অধ্যায়!
অন্যদিকে, একই দিনে মুক্তি পাচ্ছে হোক কলরব, যা নামের মধ্যেই বহন করছে প্রাণচাঞ্চল্য আর আবেগের ইঙ্গিত। এই ছবিটি মূলত সম্পর্ক, অনুভূতি আর জীবনের ছোট ছোট মুহূর্তকে ঘিরে তৈরি, যা দর্শকের মনে ছাপ ফেলতে সক্ষম হবে। সরস্বতী পূজার মতো শুভ দিনে এমন একটি হৃদয়ছোঁয়া ছবি মুক্তি পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। যেখানে একদিকে থাকবে আবেগ, অন্যদিকে থাকবে জীবনের বাস্তবতার প্রতিফলন। ভানুপ্রিয়ার ভূতের হোটেলের রহস্য আর হোক কলরবের আবেগ এই দুই বিপরীত স্বাদের ছবি একসঙ্গে মুক্তি পাওয়ায় বাঙালি দর্শকদের জন্য ২৩ জানুয়ারি হয়ে উঠছে সত্যিকারের সিনেমার উৎসব।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us