Satyajit Ray: ‘পথের পাঁচালী’ নিয়ে নার্গিসের তোপ! কেন বিস্মিত হয়েছিলেন সত্যজিৎ রায়?

Satyajit Ray: কিংবদন্তি পরিচালক নাকি বলেছিলেন... "আমি আর কী বলব? এত কিছু হচ্ছে এর মধ্যে আমার ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। এত তর্ক বিতর্ক হচ্ছে আমি শুধুই শুনছি।"

Satyajit Ray: কিংবদন্তি পরিচালক নাকি বলেছিলেন... "আমি আর কী বলব? এত কিছু হচ্ছে এর মধ্যে আমার ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। এত তর্ক বিতর্ক হচ্ছে আমি শুধুই শুনছি।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nargis

কী জানিয়েছিলেন মিস্টার রায়?

 ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়, শুধু বাংলা সিনেমা নয়,  ভারতকে যে ধরনের অসংখ্য অনন্য সম্মাননা এনে দিয়েছেন, তা শব্দে প্রকাশ করা নেহাতই ঠাট্টা। কিন্তু এই সত্যজিৎ রায়ের সৃষ্টি নিয়েও নানান ধরনের, সমালোচনা হয়েছে বহুবার। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, তার অনন্য সৃষ্টি পথের পাঁচালী নিয়ে রাজ্যসভায় তোলপাড় ফেলে দিয়েছিলেন নার্গিস। 

Advertisment

নার্গিসের মনে হয়েছিল, ভারতের দারিদ্রতা কে হাতিয়ার করেই সত্যজিৎ রায় বিদেশের বুকে, আন্তর্জাতিক স্তরে এত সম্মাননা পাচ্ছেন। যেই পথের পাঁচালী, বিশ্বে এত সমাদৃত, এমনকি এই ছবি দেখেই নাকি সারা বিশ্বের বহু প্রভাবশালী পরিচালকদের মনে ছবি পরিচালনার ইচ্ছে জেগেছিল। কেউ কেউ তো এমনও ভেবেছিলেন, গ্রামবাংলায় বর্ষা বোধ হয় এভাবেই আসে। এই ছবি নিয়ে নার্গিসের এই মন্তব্য শুনে সত্যজিৎ রায়ের প্রতিক্রিয়া কেমন ছিল? 

Dharmendra: কড়া নিরাপত্তায় গঙ্গায় ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন, কোথায় হল শেষকৃত্য?

Advertisment

কিংবদন্তি পরিচালক নাকি বলেছিলেন... "আমি আর কী বলব? এত কিছু হচ্ছে এর মধ্যে আমার ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। এত তর্ক বিতর্ক হচ্ছে আমি শুধুই শুনছি।" তবে অজানা ঘটনার কথা ও সত্যজিৎ রায় জানিয়েছিলেন। কলকাতায়, পথের পাঁচালীর বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রাজ কাপুর এবং নার্গিস। সেখানেই, বাংলার এই ছবি দেখে রাজ কাপুর যা করেছিলেন, পাশে দাঁড়িয়ে সবটাই দেখেছিলেন নার্গিস। তাই সত্যজিৎ রায়ের কাছে বিষয়টি খুবই অদ্ভুত ছিল যে কেন নার্গিস রাজ্যসভায় এই প্রসঙ্গ টেনে আনলেন। কিংবদন্তি পরিচালক জানিয়েছিলেন...

Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা

কলকাতায় যখন পথের পাঁচালীর বিশেষ স্ক্রিনিং আয়োজিত হয়েছিল, তখন সত্যজিৎ রায়ের সঙ্গে নার্গিসও এসেছিলেন। এবং পথের পাঁচালী দেখার পর, সত্যজিৎ রায়কে রাজ কাপুর ব্ল্যাংক চেক দিয়েছিলেন। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন নার্গিস। তিনি সবটাই দেখেছিলেন। অবাক লাগে এই বিষয়েই। যে উনি কীভাবে এই কথা গুলো বললেন। কিন্তু তারপরেও, সত্যজিৎ রায়ের সঙ্গে নার্গিসের সম্পর্ক কিন্তু খারাপ হয়নি। বরং মিস্টার রায়, শতরঞ্জ কে খিলাড়ি ছবির সময় নার্গিসকে একটা রোল অফার করেছিলেন। সেটা নেহাত ছোট মনে হয়েছিল অভিনেত্রীর কাছে। তাই, আর সেই ছবিতে দেখা যায়নি তাকে।

bollywood satyajit ray Entertainment News Today