Sourav Ganguly Biopic: বেহালার বাড়ি হুবহু সেটে তৈরি, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক ঘিরে জোর প্রস্তুতি

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, আগামী মার্চ মাসে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও মুম্বই ও লন্ডন- এই তিন শহর মিলিয়ে বায়োপিকটির শুটিং হবে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, আগামী মার্চ মাসে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও মুম্বই ও লন্ডন- এই তিন শহর মিলিয়ে বায়োপিকটির শুটিং হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sg

সৌরভের বায়োপিক জুড়ে আলোচনা...

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত বায়োপিক অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে। ছবির প্রাক-প্রযোজনার কাজ জোরকদমে শুরু হয়েছে, আর তারই অংশ হিসেবে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে সম্প্রতি কলকাতায় চার দিন কাটালেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল, প্রাক্তন ভারতীয় অধিনায়কের শৈশব ও পারিবারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বেহালার ঐতিহাসিক বাসভবনটি কাছ থেকে পর্যবেক্ষণ করা।

Advertisment

বুধবার সকালে পরিচালক তাঁর টিম নিয়ে পৌঁছে যান বেহালা চৌরাস্তার কাছে গাঙ্গুলী পরিবারের আদি বাড়ি, মা মঙ্গলচণ্ডী ভবনে। সাধারণ পোশাকে, বেইজ ট্রাউজার ও কালো টি-শার্ট পরিহিত মোটওয়ানে বিভিন্ন দিক থেকে বাড়িটির ছবি তোলেন। এবং গুরুত্বপূর্ণ অংশগুলির ভিডিও রেকি করেন। প্রাক-প্রযোজনার এই পর্যায়ে, খুঁটিনাটি তথ্য সংগ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সৌরভের সহকারী তানিয়া। তাঁর কথায়, মুম্বইয়ের একটি স্টুডিওতে দাদার বাড়িটির হুবহু সেট তৈরি করা হবে, তাই নিখুঁত রেফারেন্স সংগ্রহ করা অপরিহার্য।

Hiran Chatterjee Daughter: বাবার বিয়ের ছবি দেখে স্তম্ভিত নিয়াসা, থানার বাইরে বিস্ফোরক মন্তব্য হিরণ-কন্যার

পরিচালক শুধু মূল বাড়িটিই নয়, আশপাশের এলাকাও ঘুরে দেখেন। গাঙ্গুলির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য প্রতিষ্ঠান দীক্ষা মাঞ্জরী সংলগ্ন বাড়িটিও পরিদর্শন করেন তিনি। এমনকি প্রাঙ্গণের গাছপালার ধরন, অবস্থান এবং আশপাশের পরিবেশের প্রতিটি সূক্ষ্ম দিক নোট করে নেন, যাতে ছবির প্রতিটি ফ্রেম বাস্তবতার ছোঁয়ায় ভরপুর হয়।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, আগামী মার্চ মাসে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও মুম্বই ও লন্ডন- এই তিন শহর মিলিয়ে বায়োপিকটির শুটিং হবে। ছবিটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ক্রিকেট-জীবনের উত্থান, সংগ্রাম এবং ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রার গল্প তুলে ধরবে।

Mimi Chakraborty: কেন আজও একা রয়ে গেলেন মিমি? ষড়যন্ত্রের নেপথ্যে কারা?

কাস্টিং নিয়েও চলছে জোর আলোচনা। গত বছর শোনা গিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন মিমি চক্রবর্তী। তবে জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই চরিত্রের জন্য আরও একাধিক বাঙালি অভিনেত্রীর নাম বিবেচনায় রয়েছে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া ও তাঁর টিম নতুন বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্মতির ওপর নির্ভর করবে।

সব মিলিয়ে, বাংলার প্রতিভাবান শিল্পীদের নিয়ে তৈরি হতে চলা এই বায়োপিক ঘিরে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে।

Entertainment News Today Sourav Ganguly Biopic