Saurav Palodhi-Abu hena Rony: লালন-নজরুল গাওয়া শিল্পী কীভাবে ভারত-বিরোধী মিছিলে? রনিকে প্রশ্ন সৌরভ পালোধীর

এদিকে, ভারতের মানুষরা তাঁকে এই কাণ্ডে অংশ নিতে দেখে যেন ভীষণভাবে অবাক হয়েছেন। এবং বারবার তাঁরা এই প্রসঙ্গে আওয়াজ পর্যন্ত তুলছেন। আবু হেনা রনি ছাড়াও, ভারত থেকে জনপ্রিয়তা পান আরেক ব্যক্তি, তিনি নোবেল।

এদিকে, ভারতের মানুষরা তাঁকে এই কাণ্ডে অংশ নিতে দেখে যেন ভীষণভাবে অবাক হয়েছেন। এবং বারবার তাঁরা এই প্রসঙ্গে আওয়াজ পর্যন্ত তুলছেন। আবু হেনা রনি ছাড়াও, ভারত থেকে জনপ্রিয়তা পান আরেক ব্যক্তি, তিনি নোবেল।

author-image
Anurupa Chakraborty
New Update
rony

কী বলছেন সৌরভ?

Saurav Palodhi-Abu hena Rony: মীরাক্কেল এনে দিয়েছিল জনপ্রিয়তা। 'আশেপাশে শুভঙ্কর দা নাই তো?' এই সংলাপ বলেই শুরু করতেন নিজের পারফর্মেন্স। আবু হেনা রনি যিনি মীরাক্কেলের মাধ্যমেই জনপ্রিয়তা পেলেন আজ নিজের দেশেও তিনি ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছেন। এমনকি ভারতের বিরুদ্ধে নানা আন্দোলনে তিনি অংশ নিচ্ছেন। 

Advertisment

এদিকে, ভারতের মানুষরা তাঁকে এই কাণ্ডে অংশ নিতে দেখে যেন ভীষণভাবে অবাক হয়েছেন। এবং বারবার তাঁরা এই প্রসঙ্গে আওয়াজ পর্যন্ত তুলছেন। আবু হেনা রনি ছাড়াও, ভারত থেকে জনপ্রিয়তা পান আরেক ব্যক্তি, তিনি নোবেল। যদিও নিজের কীর্তির দৌলতে তিনি হাজতে এখন। কিন্তু রনির ভারত-বিদ্বেষ দেখে চমকে উঠেছেন অনেকেই। এমনকি, সেই একই অবস্থা সেসময়ের মীরাক্কেলের মেন্টর সৌরভ পালোধীর নিজের-ও। 

Saurav Palodhi Exclusive-Bangladesh: 'ধর্মের নিরিখে ঔদ্ধত্য বাড়ছে'! জুলাই অভ্যুত্থানকে সমর্থন, বর্তমান বাংলাদেশ প্রসঙ্গে কী দাবি সৌরভের?

ভারতের প্রতি তাঁদের দ্বেষ এতই সাংঘাতিক, যে তাঁরা আধিপত্যবাদ মিছিল করছেন এবং তাতে সামিল হয়েছেন আবু হেনা রনি। সেই ছবি সৌরভের নজরে আসতেই তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে নিজের আক্ষেপের কথা শোনালেন। তাঁর বক্তব্য...

"আমি একটি ছবি দেখলাম। সত্যি বলতে খুব কষ্ট পেয়েছি ওকে সেই মিছিলে দেখে। কারণ, ওর সঙ্গে আমার সম্পর্কটা একদম অন্যরকম ছিল। আমার বাড়িতে ও থেকেছে, খেয়েছে, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। রনি যে এমন করতে পারে, আমি ভাবতেও পারি নি। ও কিন্তু লালন গায়। ও কাজী নজরুলের গান - লেখা নিয়ে ভাবত। সেই মানুষ কী করে এমন করে।" 

Entertainment News Sourav Palodhi