/indian-express-bangla/media/media_files/2026/01/31/rudra-2026-01-31-17-14-32.png)
কী বলছেন অভিনেতারা?
সায়ক চক্রবর্তীর নাম আবারও জড়িয়ে পড়ল নতুন এক বিতর্কে। কিছুদিন আগেই দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবনের সঙ্গে তাঁকে যুক্ত করে নানা গুঞ্জন ছড়িয়েছিল। সেই অধ্যায় এখনও পুরোপুরি ম্লান না হতেই, এবার এক রেস্টুরেন্ট কাণ্ড ঘিরে তীব্র আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা।
ঘটনাটি ঘটেছে শহরের এক জনপ্রিয় রেস্টুরেন্টে। বন্ধুদের সঙ্গে সেখানে খেতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন সায়ক। তাঁর দাবি, তাঁরা স্পষ্টভাবে মটন স্টেক অর্ডার করেছিলেন। খাবার পরিবেশন হওয়ার পর কোনও সন্দেহ না করেই সবাই খাওয়া শুরু করেন। তবে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টের কর্মীরা যখন আবার প্লেট নিয়ে এসে জানান, সেটিই মটন স্টেক, তখন বিভ্রান্তি শুরু হয়। অভিনেতার কথায়, তখনই তাঁদের মনে প্রশ্ন জাগে- এর আগে যেটি তাঁরা খাচ্ছিলেন, সেটি আসলে কী?
পরবর্তীতে কর্মীদের কাছ থেকে জানা যায়, আগের পরিবেশিত খাবারটি ছিল বিফ। বিষয়টি জানার পরই হতবাক হয়ে যান সায়ক ও তাঁর সঙ্গীরা। ততক্ষণে না বুঝেই সেই খাবারের বড় অংশ খাওয়া হয়ে গেছে বলে জানান তিনি। এই ঘটনাকে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে অভিযোগ করেন অভিনেতা।
প্রসঙ্গে এই ঘটনা চাউর হতেই সমাজ মাধ্যমে নানা পোস্ট। চোটে লাল একদল। আবার কেউ কেউ সায়কের পক্ষেও বার্তা দিয়েছেন। হিন্দু হয়ে গো-মাংস ভক্ষণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে সর্বত্র। তারকাদের মধ্যেও কেউ কেউ তাঁকে কটাক্ষ করেছেন। আবার কেউ কেউ তাঁর হয়েই কথা বলেছেন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বলছেন, "চুপ করেই থেকেছি কারণ চিরকাল ভেবেছি অন্যের কাজ নিয়ে আমি বলার কেউ নই। তবু আজ থাকাও সহজ চুপ থেকেও কিংবা আর সহজ নয়। সমাজ এখানে যেটা ঘটছে সেটাকে গ্রহণ করছে, সেটাও ঠিক নয়। আমার, আপনাদের হাত জোর করে অনুরোধ, এদের কে নিজের অ্যালগোরিদম থেকে ছুঁড়ে ফেলে দেবেন।"
A R Rahman: ‘মিউজিক ডিরেক্টর না অভিনেতা?’ এ আর রহমানকে কপিলের রসিকতা
আবার, রুদ্রনীল ঘোষ তিনি সায়ককে যথেষ্ট সমর্থন করেছেন। তিনি সোজাসুজি বলছেন, "পাঁঠার মাংসের বদলে গরুর মাংস খাওয়ানো হল হিন্দুকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সেই ভুল স্বীকারও করলেন। বললেন “সরি!!” একবারে উল্টোটা ধরলাম। মুসলমানকে এই ভুলে গরুর মাংস খাওয়ানো হলে কি ঘটত? “সরি” বললে মিটে যেত? পার্ক স্ট্রিট বলে এলাকাতেই মাস থেকে মুক্তি পেত!
ঘটনাটি কাল রাতে পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে। এই ঘটনায় প্রতিবাদ হল। “ভদ্রভাবে” কারণ হিন্দুরা নম্র। ভদ্রতাকে আঁকড়েই বিরাট গণ্ডি। প্রতিবাদে সোচ্চার হলেই নাকি “উগ্র-হিন্দু”। পরিশেষে আজকে খেলায় গরুর মাংস, তো কাল ডেমোগ্রাফি চেঞ্জ!! আদিনাথ মন্দির থেকে পালাতে আদিনাথ মুসলিমই। সতর্ক থাকুন। প্রতিবাদ হোক।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us