/indian-express-bangla/media/media_files/2026/01/31/sayak-2026-01-31-18-09-30.jpg)
স্বস্তি সায়কের...
সম্প্রতি শহরের একটি বহুল পরিচিত রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন সায়ক। সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা, যা নিয়ে প্রশ্নের মুখে পড়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অভিনেতার অভিযোগ, তাঁরা মেনু দেখে স্পষ্টভাবেই মটন স্টেক অর্ডার করেছিলেন। খাবার পরিবেশন হওয়ার পর কোনও রকম সন্দেহ না করেই সবাই খাওয়া শুরু করেন।
কিন্তু খানিক সময় পরে পরিস্থিতি আচমকাই বদলে যায়। রেস্তোরাঁর কর্মীরা ফের তাঁদের টেবিলে এসে প্লেট নিয়ে যান এবং জানান- ওটাই মটন স্টেক। এই বক্তব্য শুনেই বিভ্রান্তি তৈরি হয় বলে দাবি সায়কের। তাঁর কথায়, ঠিক সেই মুহূর্তেই তাঁদের মনে প্রশ্ন জাগে—তাহলে এতক্ষণ তাঁরা যে খাবারটি খাচ্ছিলেন, সেটি আসলে কী ছিল?
RamCharan: অ্যাপোলো হাসপাতালের বাইরে মারাত্মক ভিড়, মেয়েকে আগলে রাখতে বাধ্য হলেন রামচরণ!
এরপরেই আসল গণ্ডগোল। সমাজ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়তেই সায়কের প্রতি ধেয়ে আসে কটাক্ষ। বিশেষ করে তার ব্রাহ্মণ মন্তব্যের জেরে অনেক ব্রাহ্মণ তারকাই তাকে যা নয় তাই বলেন। কিন্তু, সায়ক তার সাইডে এফআইআর দায়ের করেন। যার কারণে, সেই হোটেলের ওয়েটারকে গ্রেফতার করা হয়।
সায়ক নাকি সবটাই জেনে বুঝে করেছিলেন। যিনি মটন-গোমাংসের পার্থক্য বোঝেন না, তিনি পুরো ঘটনাই কি স্ক্রিপ্টেড করলেন? এমন কথাই বলতে শোনা গিয়েছেন বেশিরভাগকে। তবে, ওলি পাবের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। সেদিনের ঘটনায়, আসলেই কী হয়েছিল, তার নিরিক্ষেই হোটেলের তরফে বলা হয়...
"৩০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যাবেলায় পরিবেশনের সময় আমাদের এক ওয়েটারের দ্বারা একটি অত্যন্ত গুরুতর কিন্তু সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ঘটে। এই ভুলের পিছনে কোনওরকম ক্ষতিকর উদ্দেশ্য ছিল না। তাঁর ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য এবং এর ফলে আমাদের গ্রাহকদের অনুভূতিতে আঘাত লাগার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি ও ক্ষমাপ্রার্থী। অলিপাব সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে- জাত, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে।" তারা আরও বলেন...
Rohit Shetty: নিরাপত্তা আতঙ্কে নিজেকে গুটিয়ে নিলেন রোহিত শেঠি, বাতিল সব পরিকল্পনা
"আমাদের ৮০ বছরের গৌরবময় ঐতিহ্যের প্রতি আমরা গর্বিত এবং আমাদের সকল অতিথি ও কর্মীদের প্রতি সর্বদা সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ করার অঙ্গীকার আমরা নতুন করে পুনর্ব্যক্ত করছি। এই কঠিন সময়ে আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে বিপুল সমর্থন ও সহানুভূতি পেয়েছি, তাতে আমরা সত্যিই অভিভূত। আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমরা আপনাদের সর্বোচ্চ সেবা ও আন্তরিকতার আশ্বাস দিচ্ছি—সবসময়।" এদিকে সেই ছবি শেয়ার করে, সায়ক সকলের কাছে নিজের ভাবনা তুলে ধরলেন। তিনি বলছেন...
"অলি পাব ক্ষমা চাইল অ্যাটলাস্ট। তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের ক্যাসুয়াল অ্যাপ্রোচে আমার মাথার ঠিক ছিলো না । আমি বিফ কোনোদিনও মুখে তুলিনি। এবার থেকে দেখে শুনে বুঝে চলব না হয় । আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক , হয়ত। ওই ভদ্রলোক আর অলি পাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করছি । আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিলো। হতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিলো। আমি দুঃখিত ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই। আমি নিজের কিছু আচার মেনটেইন করতে চাই শুধু। আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে, অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us