/indian-express-bangla/media/media_files/2026/02/05/sayak-2026-02-05-15-37-58.jpg)
যা বললেন স্যান্ডি...
সায়কের জীবনে একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগেই দেবলীনা নন্দির জীবনে যে বিপর্যয় নেমে আসে, সেখানেই সায়ককে দায়ী করা হয়। কেউ বলেন, দেবলীনার সংসারে তিনি ভাংচি দিয়েছেন। আবার কেউ বলছেন, সায়কের কারণেই দেবলীনার বর এসব সহ্য করেননি। কারণ, সায়কের সঙ্গে দেবলীনার বেশ কিছু রোম্যান্টিক মিউজিক ভিডিও রয়েছে। এবং, অনেকেই দাবি করেন, দুজনের মধ্যে বন্ধুত্ব বাদ দিয়েও অন্য সম্পর্ক রয়েছে।
এদিকে, কিছুদিন আগে গোমাংস ভক্ষণ করতেই তাড়া খেয়েছিলেন সায়ক। ওলি পাবে গিয়ে, তিনি মটন স্টেক অর্ডার করেছিলেন। সেখানেই তাকে বিফ খাওয়ানো হয়। এবং সায়ককে বলতে শোনা যায়, তিনি ব্রাহ্মণ, কোন অ্যাঙ্গেলে তাকে গোমাংস খাওয়ানো হল। তবে, এই জল অনেকদুর এগিয়েছে। কেউ কেউ তাকে ভয়ঙ্কর কটাক্ষ করেছেন। এমনকি, সায়ক সেই রেস্তোরাঁর বিরুদ্ধে এফআইআর করলে, সেই মুসলিম ওয়েটারকে গ্রেফতার করা হয়। যদিও তিনি ছাড়া পেয়েছেন। তবে, সায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মানুষকে যৌন হেনস্থা করেছেন। \
Kangana Ranaut: এপস্টাইন ফাইল দেখে ‘গভীরভাবে বিরক্ত’ কঙ্গনা রানাওয়াত
নানা খবর ছড়িয়েছে সমাজ মাধ্যমে। সায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন অনেকেই। তার মধ্যে অন্যতম স্যান্ডি সাহা। এবং, এই জনপ্রিয় ইউটীউবার নিজেও তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন। প্রসঙ্গে, তার সহিত যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। স্যান্ডি যেখানে এত ভোকাল, সেখানে এত দিনে এই প্রসঙ্গে সরব হলেন কেন?
তার কথায়, "নেশা করে হেনস্থা করেছিল। তারপর ক্ষমা চেয়েছিল। বন্ধু ছিল বলে ক্ষমা করে দিয়েছিলাম। তারপর দেখলাম, অনেকের সঙ্গেই এই কাজ করেছে। আমার দিকটা একরকম। কিন্তু, এতজন যদি এসবের শিকার হয়, তাহলে আর কিছু বলার নেই। ওর চরিত্রটাই এরকম।" এখানেই থামলেন না স্যান্ডি। তিনি সোজাসুজি জানালেন এর পরবর্তী পদক্ষেপ তার কী হতে চলেছে।
স্যান্ডির কথায়, সায়কের ইউটিউব ছেড়ে দেওা উচিত নাকি না, সেটা তো সময় বলবে। যদি অন্যায় করে থাকে অন্যদের সঙ্গে তবে, শাস্তি হওা উচিত। আর পরবর্তী পদক্ষেপ? তিনি সোজাসুজি জানান, "আমি আমার ল'ইয়ারদের সঙ্গে কথা বলেছি। তাঁদের পরামর্শ মেনেই যা করার করব।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us