/indian-express-bangla/media/media_files/2026/01/01/king-srk-2026-01-01-12-36-27.jpg)
কবে আসছে এই ছবি?
ডাঙ্কি ছবির পর, আর তাঁকে বড়পর্দায় দেখা যায়নি। তবে, মেয়ের সঙ্গে যে আসন্ন ছবিতে কজ করছেন, একথা রটেছে বহুদিন। জন্মদিনে, টিজার লঞ্ছ করেছেন কিং ছবির। শাহরুখ এবছর আবারও পর্দায় খেলা দেখাতে চলেছেন। বলিউড হাঙ্গামা জানিয়েছে যে শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত অ্যাকশনফিল্ম ‘কিং’ অবশেষে রিলিজ করছে।
নির্ভরযোগ্য শিল্পসূত্র অনুযায়ী, শাহরুখ এবং সিদ্ধার্থ মুক্তির তারিখ নিয়ে গত কয়েক মাস ধরে বিস্তারিত আলোচনা করছিলেন। তাঁদের সামনে মূলত দুটি অপশন ছিল- ৪ ডিসেম্বর ২০২৬ অথবা ২৫ ডিসেম্বর ২০২৬। সব দিক বিচার–বিশ্লেষণ করে শেষ পর্যন্ত তাঁরা বড়দিনের উৎসবের সময়কে বেছে নিয়েছেন। এমনিও, এবছর দীপাবলিতে রিলিজ করছে রামায়ণ।
Rupanjana Mitra: কেন বিজেপি ছাড়লেন রুপাঞ্জনা? অভিনেত্রী বললেন, 'ভেতরে ঢুকেই বুঝতে পারলাম...'
সূত্রের মতে, ‘কিং’–কে ৪ ডিসেম্বর মুক্তি না দেওয়ার বিশেষ কারণ রয়েছে। ওই সময়েই প্রেক্ষাগৃহে আসছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’, যা শিল্পমহলে ব্লকবাস্টার সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। শাহরুখ ও সিদ্ধার্থ দু’জনেই চেয়েছিলেন, দুটি বড় ছবি, যেন একে অপরের ব্যবসায়িক পরিসরে ধাক্কা না দেয়। রামায়ণের বিশাল পরিসর, বাজেট এবং দর্শক- আকাঙ্ক্ষা বিবেচনা করে তাঁরা সিদ্ধান্ত নেন- একই মাসের ভিড় এড়ানোই বুদ্ধিমানের কাজ।
এই কারণে ‘কিং’–এর মুক্তির তারিখ পিছিয়ে ৩০-৪৫ দিনের ব্যবধান তৈরি করা হয়েছে, যাতে দু’টি ছবিই নিজ নিজভাবে যথাযথ বক্স অফিস স্পেস পায়। সূত্র বলছে, শাহরুখ খান এই সিদ্ধান্তকে ব্যক্তিগতভাবে সমর্থন করেছেন, কারণ ভারতীয় পুরাণভিত্তিক ছবির প্রতি দেশে যে আবেগ আছে, তার প্রতি শ্রদ্ধা রেখেই তাঁরা পরিকল্পনা সাজিয়েছেন।
Dev Viral Video: স্টেজের নিচে বসেই কেঁদে ফেললেন তরুণী, দেবের ভাইরাল ভিডিওতে উন্মাদনা চরমে
ক্রিসমাস উইকেন্ড বেছে নেওয়ায় শাহরুখ খানের জন্য বড় বাণিজ্যিক সুবিধাও তৈরি হয়েছে। সাধারণত বড়দিনের সময় হিন্দি ছবির ভিড় কম থাকে এবং দর্শকদের উৎসব–মুখর পরিবেশে বড় স্কেল অ্যাকশন বা স্টার–ড্রাইভেন সিনেমা উপভোগ করার প্রবণতা থাকে। এই সময়ে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এক সপ্তাহ আগে মুক্তি পেলেও তা মূলত ফ্রন্ট–লোডেড ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। ফলে শাহরুখ খান, ভারতীয় বাজারে তুলনামূলকভাবে বেশি সংখ্যক পর্দা ও শো পাওয়ার সুযোগ পেতে পারেন।
‘কিং’–এর অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষণা আগামী সপ্তাহেই আসতে পারে বলে শিল্পমহলে জোর আলোচনা চলছে। শাহরুখ ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় খুশির খবর, কারণ ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ‘কিং’ তাঁর অ্যাকশন–ইমেজকে আরেক ধাপ উপরে নিয়ে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us