Shah Rukh Khan-Mannat: শাহরুখের মন্নতের দাম জানেন? চোখ কপালে উঠবে শুনলে

Shah Rukh Khan-Mannat: ১৯৯৭ সালে ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই ভিলা- তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় তিনি এটি কেনেন এবং নাম দেন ‘মন্নত’- যার অর্থ ‘একটি ইচ্ছা’।

Shah Rukh Khan-Mannat: ১৯৯৭ সালে ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই ভিলা- তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় তিনি এটি কেনেন এবং নাম দেন ‘মন্নত’- যার অর্থ ‘একটি ইচ্ছা’।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan unknwon facts

কত দাম শাহরুখের বাড়ির? Photograph: (ফাইল)

Shah Rukh Khan-Mannat: শাহরুখ খানের জীবনের সঙ্গে, মন্নতের নাম এক অটুট সম্পর্কের মতো জড়িয়ে আছে। লক্ষ লক্ষ ভক্তের কাছে এটি কেবল একটি বাড়ি নয়, বরং এক স্বপ্ন- এমন এক প্রতীক, যা দেখায় কিভাবে দিল্লির এক মধ্যবিত্ত ছেলেটি নিজের অধ্যবসায় ও প্রতিভায় হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় তারকা। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত, এই সমুদ্রসৈকত-সংলগ্ন প্রাসাদ আজ শুধু শাহরুখের ঠিকানা নয়, এক অনুপ্রেরণার প্রতীক।

Advertisment

১৯৯৭ সালে ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই ভিলা- তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় তিনি এটি কেনেন এবং নাম দেন ‘মন্নত’- যার অর্থ ‘একটি ইচ্ছা’। এরপর প্রায় এক দশক ধরে, স্ত্রী গৌরী খানের নকশায় - ডিজাইনে এটি রূপ নেয় রাজকীয় ছয়তলা প্রাসাদে। গৌরী নিজেই বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। এই বাড়ির বৈশিষ্ট্য হল, পুরনো দিনের আভিজাত্য ও আধুনিক বিলাসিতার মিশ্রণ। সাদা স্তম্ভ, কালো গেট এবং দৃষ্টিনন্দন সজ্জা বাড়িটিকে এক অনন্য পরিচিতি দিয়েছে।

Raj Chakraborty: উঠতে চলেছে ঝড়! ফের প্রলয়ের ইঙ্গিত দিলেন রাজ

প্রতিটি তলায় রয়েছে আলাদা নকশা- কখনও উষ্ণ, কখনও ঐতিহ্যবাহী। গৌরী এক সাক্ষাৎকারে বলেন, "মন্নত- বছরের পর বছর ধরে আমার পছন্দের জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে, যা ভালোবাসা ও স্মৃতিতে ভরা।" দুই দশকেরও বেশি সময় পরে, ভোগ ইন্ডিয়া অনুসারে মন্নতের মূল্য এখন আনুমানিক ২০০ কোটি টাকা এবং এটি ভারতের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটি হোমগুলির মধ্যে একটি।

Advertisment

প্রতি বছর শাহরুখের জন্মদিনে ভক্তদের ঢল নামে মন্নতের সামনে। কেউ তাঁকে এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। এবছর, যখন তিনি ৬০ বছরে পা রাখলেন, সেই উন্মাদনায় কোনও ঘাটতি ছিল না। যদিও তিনি এবার বাইরে আসতে পারেননি, ভক্তদের আবেগ তাতে কমেনি।

Govinda Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা, কী জানাচ্ছেন চিকিৎসকরা?

কিন্তু, মন্নত আজ শুধুমাত্র একটি বাংলো নয়- এটি শাহরুখ খানের সাফল্যের প্রতীক, তাঁর স্বপ্নপূরণের সাক্ষী। দিল্লির এক সাধারণ ছেলে থেকে বলিউডের ‘বাদশা’ হওয়ার গল্প মান্নতের প্রতিটি ইটে গেঁথে আছে, যা প্রমাণ করে- স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে, তবে মান্নতের মতোই তা একদিন বাস্তব হয়।
 

Shah Rukh khan Entertainment News Today Mannat