/indian-express-bangla/media/media_files/2026/01/31/priyanka-chopra-and-shah-rukh-khan-2026-01-31-00-22-59.jpg)
প্রিয়াঙ্কাকে হারানোর দায় বলিউডেরই!
বলিউডে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া এই জুটি অনেকের কাছেই আজও ‘আন্ডারইউটিলাইজড’। ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমা ছাড়া বড় পরিসরে তাঁদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। এরপর দু’জনের কেরিয়ারও আলাদা পথে এগিয়েছে। শাহরুখ খান (Shah Rukh Khan) বলিউডেই রাজ করছেন, আর প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra) পা রেখেছেন হলিউডে। প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের মতে, কেরিয়ারের গতিপথ আলাদা হলেও ব্যক্তিত্ব ও মানসিকতায় শাহরুখ ও প্রিয়াঙ্কা আশ্চর্য রকমের মিল রয়েছে।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে শৈলেন্দ্র সিং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া দু’জনেই ‘লাইক-মাইন্ডেড’ এবং তাঁদের ব্যক্তিত্বের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। শৈলেন্দ্রর মতে, এই দু’জনই ভারতীয় সিনেমার প্রকৃত প্রতিনিধি হতে পারতেন আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলিউড নিজেই প্রিয়াঙ্কার প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
প্রিয়াঙ্কাকে স্মরণ করে শৈলেন্দ্র বলেন, “প্রিয়াঙ্কা চোপড়ার মতো মানুষদেরই আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া উচিত। আমি এই প্রশ্ন বহুবার করেছি, ‘বলিউডের আসল কণ্ঠস্বর কে?’ যে কেউ উঠে দাঁড়িয়ে নিজেকে বলিউডের মুখ বলে দাবি করে নেয়।” তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে করণ জোহরকে আমরা বলিউডের কণ্ঠস্বর হিসেবে দেখছি। কিন্তু প্রশ্ন হল, তিনি কি সত্যিই পুরো বলিউডের প্রতিনিধি?’
আরও পড়ুন: ‘এখানে জাত বা ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদ নেই’, রহমান বিতর্কে এবার সরব রানি
এই প্রসঙ্গে শৈলেন্দ্র বলিউডের অন্তর্দ্বন্দ্ব ও পক্ষপাতিত্বের দিকেও ইঙ্গিত করেন। তাঁর মতে, প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক মানের প্রতিভাকে বলিউড যেভাবে ব্যবহার করেছে, তা ন্যায্য নয়। তাঁর কথায়, ‘আমরা ওকে খুব খারাপভাবে ট্রিট করেছি।’ এই মন্তব্যে বলিউডের ক্ষমতার রাজনীতি ও কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবও সামনে আসে।
আরও পড়ুন: ‘ডাউন টু আর্থ মানুষটাই আমাদের গর্ব’, অরিজিতের সিদ্ধান্তে কী বললেন মুর্শিদাবাদবাসী?
শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া দু’জনেই আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং নিজেদের জায়গা তৈরি করে নেওয়ার ক্ষমতা রাখেন। শৈলেন্দ্রর মতে, এই মিলই তাঁদের একসূত্রে বাঁধে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us