Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!

কিং খানের সঙ্গে শহর কলকাতার সম্পর্ক বহু পুরনো। কলকাতা নাইট রাইডারসের মালিক ছাড়াও একসময় তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন, তাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে তাঁকে দেখা যেত...

কিং খানের সঙ্গে শহর কলকাতার সম্পর্ক বহু পুরনো। কলকাতা নাইট রাইডারসের মালিক ছাড়াও একসময় তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন, তাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে তাঁকে দেখা যেত...

author-image
Anurupa Chakraborty
New Update
srk

শহরের বুকে তোলপাড়...

কলকাতায় আসছেন ফুটবলের জাদুকর। মাঝখানে আর একটা দিন। শনিবার শহরে আরও একবার পা রাখবেন লিওনেল মেসি। যেন আবারও তাঁর ভক্তদের স্বপ্ন সত্যি হওয়ার পালা। তাঁকে একবার সামনে থেকে দেখার পালা। মেসি আসছেন বলে কথা, ভারতের নানা শহরে উৎসবের মতো পরিস্থিতি।

Advertisment

শহরে এর আগেও তিনি একবার এসেছেন। তবে এই প্রজন্মের কাছে তাঁর এই আসা যেন আলাদারকমের আনন্দদায়ক। ফুটবলের ঈশ্বরের জন্য রাখা হয়েছে আনান আয়োজন। তিনি ফুটবলের শহরে পা রাখবেন আর তাঁকে সম্বর্ধনা জানানো হবে না? কলকাতার লেকটাউনে তৈরি হচ্ছে লিওনেল মেসির এক বিশালাকৃতি মূর্তি, যার উচ্চতা হবে প্রায় ৭০ ফুট। শোনা যাচ্ছে, মূর্তিটি মেসি নিজেই উন্মোচন করতে পারেন, তবে তিনি লেকটাউনে সরাসরি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সূত্রের খবর, তিনি সল্টলেক স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি উদ্বোধন করার সম্ভাবনা বেশি। 

Salman khan: ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহার, কড়া পদক্ষেপ সালমান খানের

আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ফুটবল তারকার। সকালে একটি পাঁচতারা হোটেলে হবে বিশেষ ‘মিট-অ্যান্ড-গ্রিট’। দিনের শেষে মেসি দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, রয়েছে চমকে দেওয়ার মতো খবর। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শাহরুখ নাকি থাকতে পারেন। 
 
কিং খানের সঙ্গে শহর কলকাতার সম্পর্ক বহু পুরনো। কলকাতা নাইট রাইডারসের মালিক ছাড়াও একসময় তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন, তাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে তাঁকে দেখা যেত। শেষ ২ বছরে অবশ্য তাঁকে দেখা যায়নি। কিন্তু যেহেতু মেসি আসছেন, তাই তাঁকে তো সিটি অফ জয়-এ আসতেই হবে। 

করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল

শাহরুখ নিজের টুইটারে জানিয়ে দিয়েছেন যে তিনি আসছেন। তিনি কিছু বলবেন আর তাতে হিউমার থাকবে না, এও হয়? শাহরুখ লিখছেন, "এবার কলকাতায় আমার নাইট আউটের কোনো পরিকল্পনা করছি না। শুধু আশা করছি, সেদিন রাইডটা পুরোপুরি ‘মেসি-ময়’ হবে, সেদিনটাই যেন জমে ওঠে। ১৩ তারিখে সল্ট লেক স্টেডিয়ামে দেখা হবে!" 

kolkata Lionel Messi Shah Rukh khan