/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/suhana-759.jpg)
সুহানা খান, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
বলিউডে স্টার কিডদের স্টার হওয়ার তালিকায় এবার কি নয়া সংযোজন শাহরুখ কন্যা? একটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে বলিউড বাদশার মেয়ের ফটোশুট যেন খানিকটা সেরকমই ইঙ্গিত দিল। ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার জায়গা করে নিলেন কিং খান কন্যা সুহানা। ম্যাগাজিনের এ মাসের সংখ্যায় প্রচ্ছদে গ্ল্যামারাস লুকে জায়গা করে নিয়েছেন ওই অষ্টাদশী। বাবার হাত ধরেই মেয়ের প্রথমবার ম্যাগাজিনের প্রচ্ছদ সামনে এল। মঙ্গলবারই ওই ম্যাগাজিনের এ মাসের সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করেন বলিউড বাদশা। এতেই শেষ নয়, ভাবী স্টারের তকমাও দেওয়া হল সুহানাকে। ম্যাগাজিনে সুহানাকে ছাত্রী, থিয়েটার লাভার ও আগামী দিনের স্টার হিসেবে বর্ণনা করা হয়েছে।
ম্যাগাজিনের এ মাসের সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ খান। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে মেয়েকে দেখে আপ্লুত নায়কও। তাঁর মেয়ের জন্য এমন একটা সুবর্ণসুযোগ উপহার দেওয়ার জন্য ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেও ভোলেননি কিং খান। মেয়ের প্রথম ফটোশুট নিয়ে উচ্ছ্বসিত মা গৌরী খানও। টুইটারে মেয়ের শুটের কিছু মুহূর্তও শেয়ার করেছেন শাহরুখ পত্নী। শুধু শাহরুখ-গৌরীই নয়, প্রযোজক-পরিচালক করণ জোহরও সুহানাকে স্পটলাইটে আসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আর শাহরুখ কন্যাকে প্রথমবার ম্যাগাজিনের প্রচ্ছদে দেখে বলিপাড়া তো উচ্ছ্বসিতই।
Thank u. Am so glad u felt she is congenial, gives me an opportunity to take credit for no reason. Love to u https://t.co/iRuLMuXtKd
— Shah Rukh Khan (@iamsrk) August 1, 2018
Awesome shoot with Suhana... @VOGUEIndia.
Photographed by: @Errikos_Andreou Styled by: @Anaita_Adajania
Hair: @YianniTsapatoripic.twitter.com/TbxuCjZ5Os— Gauri Khan (@gaurikhan) July 31, 2018
জাহ্নবী কাপুর , সারা আলি খানদের থেকে অবশ্য খানিকটা ছক ভেঙেই কি রুপোলি পর্দায় পা রাখছেন সুহানা? সোজাসাপটা উত্তর না মিললেও বি-টাউনে কান পাতলে অন্তত এমনটাই শোনা যাচ্ছে। জাহ্নবী, সারারা যখন অভিনয়ের মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় পা রাখছেন, ঠিক তখনই অভিনয়ে হাতেখড়ি না দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে কেরামতি দেখালেন সুহানা।
আরও পড়ুন, প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে বেজায় খুশি কঙ্গনা রানাওয়াত
ফটোশুট তো হল, সুহানার অভিনয়ে হাতেখড়ি কবে? এই মুহূর্তে আপাতত সুহানাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনার কোনও ভাবনা যে তাঁর মাথায় নেই, তা একটি সাক্ষাৎকারেই জানিয়েছেন কিং খান। শাহরুখ ওই সাক্ষাৎকারে এও জানিয়েছেন যে, তাঁর মেয়ে যখন ভাল অভিনেত্রী হিসেবে তৈরি হবেন, তখনই তাঁকে রুপোলি পর্দায় আনা হবে। তাহলে কি জাহ্নবী, সারাদের সঙ্গে টক্কর দিতে আঁটঘাঁট বেঁধেই ডেবিউ করছেন সুহানা?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us