Shakti Kapoor: অভিনেত্রীর ওড়না ধরে টানাটানি! রেগে আগুন শক্তির বাবা-মা, 'আপনারাই আমাকে এই মুখ'

তিনি জানান, তখন তাঁর দুটি বড় ছবি মুক্তি পেয়েছে এবং সদ্য রিলিজ করেছে ইনসানিয়াত কে দুশমন। গর্বের সঙ্গে তিনি বাবা-মাকে সিনেমা হলে নিয়ে গিয়েছিলেন।

তিনি জানান, তখন তাঁর দুটি বড় ছবি মুক্তি পেয়েছে এবং সদ্য রিলিজ করেছে ইনসানিয়াত কে দুশমন। গর্বের সঙ্গে তিনি বাবা-মাকে সিনেমা হলে নিয়ে গিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shakti

কী বললেন শক্তি?

শক্তি কাপুর বলিউডে তাঁর আইকনিক নেতিবাচক চরিত্রগুলোর জন্য আজও স্মরণীয়। তবে পর্দায় এই খলনায়ক ইমেজ গড়ে ওঠা মোটেই তাঁর বাবা-মায়ের পছন্দের ছিল না। বরং এক সময় এমন ঘটনাও ঘটেছিল, যখন ছেলের অভিনয় দেখে, তাঁরা মাঝপথেই থিয়েটার ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

Advertisment

সম্প্রতি আলফানিয়ন স্টুডিওজকে দেওয়া এক সাক্ষাৎকারে, শক্তি কাপুর সেই স্মৃতির কথা খোলাখুলি তুলে ধরেন। তিনি জানান, তখন তাঁর দুটি বড় ছবি মুক্তি পেয়েছে এবং সদ্য রিলিজ করেছে ইনসানিয়াত কে দুশমন। গর্বের সঙ্গে তিনি বাবা-মাকে সিনেমা হলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছবির শুরুতেই প্রথম দৃশ্যে দেখা যায়, তিনি এক তরুণীর ওড়না টানছেন। সেই দৃশ্য দেখেই পরিস্থিতি বদলে যায়।

Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?

শক্তি বলেন, “আমার বাবা সঙ্গে সঙ্গে মাকে বলেছিলেন, চলো এখান থেকে বেরিয়ে যাই। তিনি রেগে গিয়ে বলেছিলেন- ‘আগে বাইরে এসব করত, এখন বড় পর্দাতেও তাই করছে! আমি এটা দেখতে চাই না।’ এরপর বাড়ি ফিরে তারা আমাকে খুব বকাঝকা করেন। প্রশ্ন করেন, তুমি কী ধরনের চরিত্রে অভিনয় করছ? তুমি কাদের সঙ্গে এসব করছ? তারা বলতেন, হেমা মালিনী বা জিনাত আমানের মতো অভিনেত্রীর সঙ্গে ভালো মানুষের চরিত্রে অভিনয় করা উচিত, গুন্ডার ভূমিকায় নয়।”

তবে বহু বছরের সংগ্রামের পর যখন শক্তি ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে শুরু করেন, তখন তিনি বাবা-মায়ের এই পরামর্শ মানতে রাজি হননি। স্পষ্ট ভাষায় তিনি তাদের জানিয়েছিলেন, “আপনারাই আমাকে জন্ম দিয়েছেন, এই মুখটাই দিয়েছেন। এই চেহারা নিয়ে কেউ আমাকে নায়ক বা ভালো মানুষের চরিত্র দিচ্ছে না।”

Akshaye Khanna: অক্ষয়ের জন্য জোটেনি প্রেম! অভিনেতার ওপর বেজায় চটেছিলেন নওয়াজ?

এই নেতিবাচক ইমেজের প্রভাব পড়েছিল তাঁর পরিবারেও। শক্তির মেয়ে, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও স্বীকার করেছেন যে ছোটবেলায় বাবার খলনায়ক চরিত্র তাঁকে কষ্ট দিত। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বাবাকে চিৎকার করতাম, কেন তুমি খলনায়কের চরিত্র করছ? আমি খুব দুঃখ পেতাম। পরে মা আমাকে বোঝান, বাবা শুধু অভিনয় করছেন।”

১৯৯০-এর দশকে শক্তি কাপুর বলিউডের অন্যতম স্মরণীয় ভিলেনে পরিণত হন। আন্দাজ আপনা আপনা-র ক্রাইম মাস্টার গোগো, কুরবানি, গুন্ডা-র বুল্লার মতো চরিত্র আজও দর্শকের মনে গেঁথে রয়েছে, যা তাঁকে ভারতীয় সিনেমার ইতিহাসে এক আলাদা পরিচয় দিয়েছে।

Entertainment News Today Shakti Kapoor