/indian-express-bangla/media/media_files/2026/01/16/sk-2026-01-16-14-06-31.jpg)
কে এই রাহুল?
Shark Tank India 5: শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া সিজন ৫ একেবারে ভিন্ন স্বাদের সূচনা করেছে। প্রথম এপিসোডেই হাজির হয়েছিল মুম্বাইয়ের চার তরুণ উদ্যোক্তা- রাহুল বিনোদ ভোহরা, অন্নয়া আগরওয়াল, অময় ঠক্কর এবং বীর পিন্টো। তারা তাদের ব্র্যান্ড দ্য ক্রফল গাইস- এর অনন্য পণ্য ‘ক্রোফেল’—যা ক্রোয়েস্যান্ট এবং ওয়াফেলের একটি মিশ্র রূপ- তা নিয়ে পিচ করতে আসেন। পিচটি যেমন ভিন্নধর্মী ছিল, তেমনি নাটকীয় উপস্থাপনায় শার্কদেরও বেশ মুগ্ধ করে। প্রতিষ্ঠাতারা ১ শতাংশ ইকুইটির বিনিময়ে ১ কোটি টাকা বিনিয়োগ চেয়েছিলেন, যা অনুযায়ী তাদের কোম্পানির মূল্য দাঁড়ায় ১০০ কোটি টাকা। শেষ পর্যন্ত তারা কুনাল বাহল ও মোহিত যাদবের কাছ থেকে ৫ শতাংশ ইকুইটির বিনিময়ে ২.৫ কোটি টাকার একটি চুক্তি পেয়ে বেরিয়ে যান।
পিচের পরে রাহুল ভোহরা জানান, কীভাবে এই নাটকীয় উপস্থাপনার পরিকল্পনা তৈরি হয়। তিনি বলেন, সোনির লেখক দলের সঙ্গে তাদের যৌথ পরিশ্রমেই পিচটি এমন হয়ে উঠেছে। রাহুল ও বীর দু'জনেই চলচ্চিত্র শিল্পে কাজ করতেন, তাই উপস্থাপনায় সিনেম্যাটিক টাচ আনা তাদের তরফ থেকেই এসেছে। রাহুল বলেন, “সোনির লেখক দল আমাদের খুব সাপোর্ট করেছেন। তারা একটি বেসিক স্ট্রাকচার দিয়েছিলেন, আর আমরা তা নিজেদের মতো করে তৈরি করেছি।”
Border film actress: ‘বর্ডার’-এর ফুলবতী রয়ে গেলেন নিভৃতে, ‘অ্যায় যায়ে হুয়ে লামহো’-র নীরব নায়িকা আজ কোথায়?
তাদের ব্যবসায়িক যাত্রা মোটেই সহজ ছিল না। রাহুল স্মৃতিচারণা করে বলেন, তারা খুব ছোট করে শুরু করেছিলেন- বিভিন্ন ইভেন্টে স্টল বসিয়ে মানুষের প্রতিক্রিয়া যাচাই করতেন। প্রথমদিকে কেউ ‘ক্রোফেল’ শব্দটির অর্থই বুঝত না। সুন্দর স্টল বসালেও মানুষ পাশ কাটিয়ে চলে যেত। নিজেদের পণ্য বোঝাতে হতো, বিনামূল্যে নমুনা দিতে হতো। ধীরে ধীরে যারা চেখে দেখত তারা আবার ফিরে এসে কিনতে চাইত, আর সেখান থেকেই তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে।
শার্ক ট্যাঙ্কে উপস্থিত হওয়ার আগে তারা তিনটি স্টোরও খুলে ফেলেছিলেন। কিন্তু শো তাদের ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যায়। রাহুলের ভাষায়, “দেশের সম্মানিত বিনিয়োগকারীদের কাছ থেকে বৈধতা পাওয়া আমাদের মতো প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের জন্য বড় অনুপ্রেরণা। শো-এর পর আমাদের আসল যাত্রা শুরু হয়েছে। আমরা চাই ক্রোফেলকে দেশের একটি স্বতন্ত্র রুটি বিভাগের মতো প্রতিষ্ঠিত করতে।”
মুসলিম হয়েও পশুপতিনাথ মন্দিরে বিশেষ অনুমতি পান নায়িকারা! এই সিনেমার গল্প বদলাতে বাধ্য হন দেব আনন্দ?
রাহুল এবং বীর দু’জনই চলচ্চিত্র জগতে কাজ করেছেন- এ তথ্যও শোতে উঠে আসে। বীর, ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন, আর রাহুল নয় বছর ধরে কবির খানের সঙ্গে কাজ করেছেন। তিনি শাহরুখ খানের সঙ্গে দুবাই ট্যুরিজমের একটি বিজ্ঞাপনেও স্ক্রিন শেয়ার করেন। সেই অভিজ্ঞতা সম্পর্কে রাহুল বলেন, “শাহরুখের সঙ্গে কাজ করা স্বপ্ন পূরণের মতো। আমি সবসময় অভিনয় করতে চেয়েছিলাম। কবির খানের সঙ্গে ইন্টার্ন করছিলাম, আর তিনি আমাকে খুব সাহায্য করেছিলেন। পরে মুকেশ ছাবরা আমাকে বিজ্ঞাপনে কাস্ট করেন, এবং শাহরুখের সামনে দাঁড়ানো আমার জীবনের গর্বের মুহূর্ত।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us