সাবস্ক্রাইব
  • পশ্চিমবঙ্গ
  • খেলা
  • Tech-পুর
  • রাশিফল
  • বিনোদন
  • সাতকাহন
  • ত্রিপুরা
  • বড়বাজার
  • কি- কেন?
  • Photos
ad_close_btn
  • খেলা
  • সিনেমা-টিনেমা
  • Photos
  • পশ্চিমবঙ্গ
  • সাতকাহন
  • Tech-পুর
  • Share নিকেতন
  • রাজনীতি
  • Explained
  • কলেজ স্ট্রিট

Powered by :

আপনি সফলভাবে নিউজলেটার সাবস্ক্রাইব করেছেন.
Screen Logo
সিনেমা-টিনেমা

Sharmila Tagore-Dharmendra: ধরমের চলে যাওয়ার পর আর কখনও নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছে হবে না: শর্মিলা ঠাকুর

Sharmila Tagore-Dharmendra Birthday: ধর্মেন্দ্র ও শর্মিলা ঠাকুর, ৮ ডিসেম্বর একইদিনে এই দুই কিংবদন্তির জন্মদিন। বীরুর প্রয়াণে আর কখনও নিজের জন্মদিন পালনের ইচ্ছে হবে না শর্মিলার।

Written byIE Bangla Entertainment Desk

Sharmila Tagore-Dharmendra Birthday: ধর্মেন্দ্র ও শর্মিলা ঠাকুর, ৮ ডিসেম্বর একইদিনে এই দুই কিংবদন্তির জন্মদিন। বীরুর প্রয়াণে আর কখনও নিজের জন্মদিন পালনের ইচ্ছে হবে না শর্মিলার।

author-image
IE Bangla Entertainment Desk
25 Nov 2025 12:38 IST

Follow Us

New Update
cats

৮ ডিসেম্বর কেন জন্মদিন পালন করতে মন চাইছে না শর্মিলার?

Sharmila Tagore-Dharmendra Birthday Celebration: বীরু হীন বলিউড! সোমবার না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। আগামী ৮ ডিসেম্বর ৯০-এ পা দিতেন, দেওল পরিবার ধর্মেন্দ্রর জন্মদিন সেলিব্রেট করারও পরিকল্পনা করছিল। কিন্তু, তার আগেই সব শেষ। একইদিনে ইন্ডাস্ট্রির আরও এক কিংবদন্তির জন্মদিন। তিনি বঙ্গললনা শর্মিলা ঠাকুর। ধর্মেন্দ্রর প্রয়াণে তো শোকস্তব্ধ বটেই, সেই সঙ্গে জন্মদিনের অনেক স্মৃতি ভিড় করে আসছে মনের মধ্যে। TV9-কে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, 'আমি আন্তরিকভাবে ওকে ভীষণ মিস করব। আমার খুব ভাল বন্ধু ছিল। চুপকে চুপকে সিনেমাটা প্রতিটি মানুষের বড্ড প্রিয়। আমাদের দুজনের জন্মদিনও একইদিনে। ওঁর চলে যাওয়ার পর জন্মদিন উদযাপন করার ইচ্ছেটাই মরে গেল।'

Advertisment

আরও এক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর বন্ডিংয়ের কথা শেয়ার করেছেন শর্মিলা। তিনি বলেন, 'ভীষণ কেয়ারিং আর বন্ধুত্বসুলভ আচরণ। সবসময় অন্তর থেকে কথা বলত। পরিবার, বন্ধুবান্ধব সকলের প্রতি সমান দায়িত্ব পালন করতেন। ওঁর মতো দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল। একজন মানুষ এভাবে সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এটা সত্যিই বিরল। আজকাল তো মানুষ শুধু নিজেদের কথাই ভাবে।' আরও যোগ করেন, 'আমাদের সঙ্গে যখন ধরম থাকতেন তখন নিজেদের ভীষণ সিকিওরড মনে হত। একাই সব সামলে নিতেন। আমাকে একবার ভিড়ের মধ্যে থেকে রক্ষা করেছিলেন।'

আরও পড়ুনধরমজির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি কথা সারাজীবন হৃদয়ে আগলে রাখব: একাবলী খান্না

Advertisment

নিয়মিত ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার খোঁজ নিতেন। সে কথা নিজেই জানিয়েছেন লেজেন্ডারি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি জানান, 'আমি প্রতিদিন ওঁর খোঁজ নিতাম। অবস্থা খুব একটা স্থিতিশীল নয় সেটা জানতাম তবে ভেবেছিলাম হয়ত ভাল হয়ে যাবেন। আমরা ওঁর জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করেছিলাম।'  শর্মিলার সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছছিলেন। সেই তালিকায় রয়েছে 'অনুপমা', 'নাসিব', 'দেভর', 'মেরে হামদম মেরে দোস্ত'। 

আরও পড়ুন 'আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করো অনেক বড়মাপের পরিচালক হবে', ধর্মেন্দ্রর প্রয়াণে প্রভাত রায়ের স্মৃতিচারণ

প্রসঙ্গত, ৯০ তম জন্মদিন উদযাপনের আগেই না ফেরার দেশে ধর্মেন্দ্র। ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁর শেষ ছবি 'ইক্কিস'। কিংবদন্তির প্রয়াণে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলিউডের বর্ষীয়ান অভিনেতা Mohan Agashe এক্সক্লুসিভ শোকজ্ঞাপন বার্তায় বলেছেন, 'সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র মিলেছিল। তাই ভেবেছিলাম আরও কিছুদিন অন্তত তিনি ভাল থাকবেন। কিন্তু না,  ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। তিনি চলে গেলেন। শেষ সময়ে খুব কষ্ট হয়নি, এই আশাই করি। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন।'

আরও পড়ুন দেশের প্রধানমন্ত্রীও জন্মদিনে কাজ করেন আমিও করছি: রূপা গঙ্গোপাধ্যায়

Sharmila Tagore Dharmendra
আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন
logo

সম্পর্কিত প্রবন্ধ
পরবর্তী প্রবন্ধ পড়ুন
সর্বশেষ গল্প
আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন

Powered by


Subscribe to our Newsletter!




Powered by
ভাষা নির্বাচন কর
Bangla

এই নিবন্ধটি শেয়ার করুন

আপনি যদি এই নিবন্ধটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
তারা পরে আপনাকে ধন্যবাদ জানাবে

ফেসবুক
Twitter
Whatsapp

কপি করা হয়েছে!