/indian-express-bangla/media/media_files/2025/11/15/qwqweqw-2025-11-15-18-44-45.jpg)
Shatrughan Sinha-Reena Roy Marriage: সাতের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বহু তারকার মতোই তাঁর ব্যক্তিজীবনও প্রায়ই উঠে আসত সংবাদপত্রের শিরোনামে। সেই সময় সর্বজনবিদিত ছিল শত্রুঘ্ন সিনহা অভিনেত্রী রীনা রায় গভীরভাবে প্রেমে পড়েছিলেন। তাই ১৯৮০ সালে যখন পুনম সিনহাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন তখন সকলেই খুব অবাক হয়ে গিয়েছিল। এদিকে বিয়ের পরও শত্রুঘ্নর সঙ্গে রীনার প্রেম ছিল একদম মাখমাখ। আশা ছিল একদিন শত্রুঘ্ন তাঁকে বিয়ে করবেন। ঠিক এই সময়েই ধর্মেন্দ্র তাঁর দীর্ঘদিনের প্রেমিকা হেমা মালিনীকেও বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক না দিয়েই।
/indian-express-bangla/media/post_attachments/a956ba25-537.jpg)
নিজের জীবনী ‘এনিথিং বাট খামোশ’-এ শত্রুঘ্ন সেই সময়কার কথা উল্লেখ করেছেন। সেখানেই তিনি লিখেছেন রীনার সঙ্গে সম্পর্কে থেকেও পুনমকে বিয়ে করে ফেলেছিলেন। আরও যোগ করেন, পুনম যখন আট মাসের গর্ভবতী তখন প্রাক্তন স্ত্রীর বড় ভাই রাম রীনাকে বিয়ে করার পরামর্শ দেন। যা শুনে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। শত্রুঘ্ন ওই সময়টিকে তাঁর জীবনের কঠিন অধ্যায় বলে ব্যখা করেন। পুনম গর্ভাবস্থায় কাঁদতেন সেই সত্যিও অকপটে স্বীকার করেছেন শত্রুঘ্ন। পুনমের প্রতি নিজের দায়বদ্ধতা কখনও এড়িয়ে যাননি। শত্রুঘ্ন বলেন, যখন তিনি রীনার সঙ্গে বাইরে যেতেন রীনা তাঁকে এমন প্রশ্ন করতেন যা শত্রুঘ্নকে বিপাকে ফেলত।
/indian-express-bangla/media/post_attachments/e7e5aa91-0ed.jpg)
রীনা খোঁচা মেরে বলতেন, তুমি নিজের সংসার সাজিয়ে নিয়েছ। তাহলে আমি কি খেলনা, ব্যবহারের পর ফেলে দেওয়ার? সেই অভিজ্ঞতা থেকে শত্রুঘ্নের পরামর্শ, 'আমি প্রতিটি পুরুষকে বলতে চাই পরকীয়া আপনাকে সারাক্ষণ অপরাধবোধে করাবে। যখন বাড়িতে থাকেন তখন অন্য মহিলাকে অবহেলা করার জন্য অপরাধবোধ হয়। আর যখন তাঁর কাছে থাকেন তখন স্ত্রীর জন্য অপরাধবোধ হয়।'
আরও পড়ুন দুঃশ্চিন্তার মাঝেই ৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা, ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা
এইরকম পরিস্থিতিতে শত্রুঘ্ন ও রীনা একসঙ্গে কাজ করতেন। তবে ১৯৮৩ সালে শত্রুঘ্নর বড় ভাই রাম রীনাকে বিয়ে করার নির্দেশ দেন। তখন পুনমের গর্ভে যমজ সন্তান লভ ও কুশ। জীবনীতে শত্রুঘ্ন উল্লেখ করেন রাম তাঁকে রীনার বাড়িতে ডেকে পাঠান এবং পৌঁছাতেই সোজাসুজি বলেন, 'এখনই ওকেই বিয়ে করো।' রাম শত্রুঘ্নকে হুমকিও দেন যে তাঁর কথা না মানলে তিনি সবার সামনে পরকীয়া প্রকাশ করে দেবেন।
আরও পড়ুন গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'?
এদিকে রাম সিনহা পরিবার ও ঘনিষ্ঠজনদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন। যেখানে শত্রুঘ্ন ও রীনার সম্পর্কের সমস্ত বিবরণ ছিল এবং শেষে লিখেছিলেন, '... তাই, ওঁর রীনাকে বিয়ে করতেই হবে।' শত্রুঘ্নের সেক্রেটারি পবন কুমার ওই চিঠি হাতে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তখন শত্রুঘ্ন মুম্বইয়ের বাইরে শুটিং করছিলেন এবং পবন তাঁকে তাৎক্ষণিকভাবে পুরো ব্যাপারটি জানিয়ে দেন। জীবনী অনুযায়ী, পবনই শত্রুঘ্ন ও পুনমের দাম্পত্য রক্ষা করেছিলেন।
শত্রুঘ্ন রামের কথায় রাজি হননি। কিছুদিন পর রীনাও পাকিস্তানি ক্রিকেটার মোহসিন খানকে বিয়ে করেন এবং তাঁদের কন্যা সানাম খানের জন্ম হয়। এই সমস্ত ঘটনার মধ্যে শত্রুঘ্ন বুঝতে পারেন যে তাঁর বড় ভাই রাম তাঁর সাফল্য দেখে খুশি নন। তিনি উপলব্ধি করেন তাঁর বিয়েতে রাম উপস্থিত ছিলেন না, সমর্থনও করেননি। এমনকি বাবা-মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনও রাম পাশে ছিলেন না। শত্রুঘ্ন শেষ পর্যন্ত তাঁর স্ত্রী পুনমের সঙ্গেই সংসার করেন এবং ১৯৮৩ সালে যমজ পুত্র লভ ও কুশ এবং ১৯৮৭ সালে সোনাক্ষীর জন্ম হয়।
আরও পড়ুন করিশ্মার জীবনে বিরাট কেলেঙ্কারি! মেয়ের কলেজের দু'মাসের বেতন বাকি, সঞ্জয়ের মৃত্যুর পর কেন এই পরিণতি?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us