Shatrughan Sinha post: ‘সিদ্ধান্তের ভুল আমাকে তাড়িয়ে বেড়ায়’, রীনা রায়ের জন্মদিনে শত্রুঘ্ন সিনহার ভালোবাসা ভরা বার্তা

সময়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও, আজও রীনা রায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শত্রুঘ্ন পুরনো স্মৃতিগুলিকেই যেন আরেকবার আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন।

সময়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও, আজও রীনা রায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শত্রুঘ্ন পুরনো স্মৃতিগুলিকেই যেন আরেকবার আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shatrughan-sinha-reena-roy

কী বললেন অভিনেতা...

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা আবারও উঠে এলেন শিরোনামে, এবং কারণ তাঁর প্রাক্তন প্রেমিকা রীনা রায়। ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রীনার জন্মদিনে, শত্রুঘ্ন সোশ্যাল মিডিয়ায় একাধিক পুরনো ছবির কোলাজ শেয়ার করে তাঁকে জানালেন আন্তরিক শুভেচ্ছা। 

Advertisment

১৯৭৬ সালে সুভাষ ঘাইয়ের কালিচরণ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই শত্রুঘ্ন ও রীনার সম্পর্কের শুরু। ছবিটি শত্রুঘ্নের কেরিয়ারের প্রথম বড় সাফল্য এনে দেয় এবং তাঁদের অনস্ক্রিন রসায়ন তখন দর্শকপ্রিয়তার শীর্ষে। এরপর মিলাপ, সংগ্রাম, সত শ্রী আকাল, চোর হো তো অ্যায়সা সহ বহু হিট ছবিতে তাঁদের জুটিকে দেখা যায়। কাজের সম্পর্ক ধীরে ধীরে বাস্তব জীবনের রোম্যান্সে রূপ নেয় এবং ভক্তরা তাঁদের বিয়ের অপেক্ষা করছিলেন।

Dev: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন?

তিনি লেখেন- “প্রিয় বন্ধু, সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী, মনোরম ব্যক্তিত্ব এবং অসাধারণ মানুষ রীনা রায়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তুমি চিরকাল এরকম থাকো।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নজর কাড়ে ভক্ত ও নেটিজেনদের, বিশেষত কারণ তাঁদের অতীত সম্পর্ক নিয়ে এখনও বলিউডে বহু আলোচনা হয়।

কিন্তু সম্পর্কের শীর্ষ সময়ে হঠাৎই, শত্রুঘ্ন পুনম চন্দ্রমণিকে বিয়ে করেন, যার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল ট্রেন যাত্রার সময়। বহু বছর পর এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেন- “জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর সবার মন রাখা যায় না।” তিনি আরও স্বীকার করেন, বিয়ের আগের রাত পর্যন্ত তিনি দ্বিধায় ছিলেন এবং শেষ ফ্লাইটে চড়ে বিয়েতে পৌঁছন। তাঁর কথায়- “পুনম আমাকে সবসময় সম্মান দিয়েছে। যদি এই বিয়েতে কোনও ত্রুটি থাকে, তা আমার, তার নয়।”

বাসচালকের ছেলে থেকে সুপারস্টার, বাড়ি থেকে পালিয়েই সাফল্যের গল্প লিখলেন অভিনেতা

শত্রুঘ্নের আচরণে গভীর আঘাত পান রীনা রায়। হৃদয় ভাঙার পর নিজেকে সামলে উঠতে তাঁর তিন বছর সময় লাগে। পরে, ১৯৮৩ সালে তিনি বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহসিন খানকে। তাঁদের এক কন্যাসন্তান জন্মায়, কিন্তু ১৯৯২ সালে সেই বিবাহ ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পর মেয়ের হেফাজতের জন্য রীনাকে লড়াই করতে হয় দীর্ঘদিন।

সময়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও, আজও রীনা রায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শত্রুঘ্ন পুরনো স্মৃতিগুলিকেই যেন আরেকবার আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন।

Entertainment News Today Shatrughan Sinha