/indian-express-bangla/media/media_files/2026/01/19/shefali-jariwala-death-2026-01-19-17-21-55.webp)
‘কাঁটা লাগা গার্লের' মৃত্যু ঘিরে রহস্য!
হঠাৎ একটি খবর, আর সঙ্গে সঙ্গে থমকে গিয়েছিল গোটা বিনোদন দুনিয়া। ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে যাঁকে একসময় চিনত গোটা দেশ, তাঁর এই আকস্মিক মৃত্যু শুধু পরিবার নয়, ভক্তদের মনেও তৈরি করে গভীর শোক আর অসংখ্য প্রশ্ন। সেই প্রশ্নগুলোর মধ্যেই উঠে আসে একটি বিতর্কিত বিষয়, এই মৃত্যুর সঙ্গে কি কোনও কালো জাদুর যোগ ছিল?
সোশ্যাল মিডিয়ায় শেফালির মৃত্যু নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ দাবি করেন, তিনি কালো জাদুর শিকার ছিলেন। এই প্রসঙ্গে এক পডকাস্টে মুখ খোলেন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। কালো জাদু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকেই এই বিষয়গুলোতে বিশ্বাস করেন না, কিন্তু তিনি মনে করেন শেফালির জীবনে কিছু অজানা সমস্যা ছিল। তাঁর কথায়, শেফালির হার্ট অ্যাটাক এতটাই হঠাৎ ও মারাত্মক ছিল যে সিপিআর বা অন্য কোনও চিকিৎসাই কাজে আসেনি।
পরাগ আরও বলেন, মানুষের জীবনে শেষ পর্যন্ত সঙ্গে থাকে শুধু তাঁর কর্মফল। সম্পর্ক, আবেগ বা প্রতারণা সবই এই দুনিয়াতেই থেকে যায়। যাঁরা মানুষের অনুভূতি নিয়ে খেলেন, তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও শোনা যায় তাঁকে। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি শেফালির মৃত্যু নিয়ে কোনও নির্দিষ্ট অভিযোগ না করলেও বিষয়টিকে হালকাভাবে নিতে চাননি।
পরাগ কি আবার বিয়ে করবেন?
এই প্রশ্নে তাঁর উত্তর ছিল গভীর আবেগে ভরা। তিনি বলেন, শেফালি আজও তাঁর হৃদয়ে বেঁচে আছেন। আগে তিনি রূপকে ভালোবাসতেন, এখন ভালোবাসেন নিরাকারকে। প্রেম তাঁর কাছে শুধু ছোঁয়া নয়, এক গভীর অনুভূতি।
আরও পড়ুন: "আমরা কি কাঁকড়ার জাত?" দেবের প্রশ্নে নড়ে উঠল টলিউড
উল্লেখ্য, ২০০২ সালে সুপারহিট মিউজিক ভিডিও “কাঁটা লাগা” দিয়ে শেফালি জারিওয়ালার যাত্রা শুরু। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন ‘কাঁটা লাগা গার্ল’। ২০০৪ সালে তিনি বিয়ে করেন সঙ্গীতশিল্পী হরমিত সিংকে, যদিও ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
আরও পড়ুন: ১৫ বছর পর অক্ষয়-অনীশ, বলিউড কমেডিতে নতুন অধ্যায়!
শেফালির মৃত্যু আজও রহস্য, আবেগ আর বিতর্কে ঘেরা। কালো জাদুর দাবি প্রমাণিত না হলেও, তাঁর অকালপ্রয়াণ যে অসংখ্য প্রশ্ন রেখে গিয়েছে।
আরও পড়ুন: বড়পর্দায় ফিরছে ইতিহাসের বীরগাথা, ‘বর্ডার ২’-এর আগে ফিরে দেখা! অনলাইনে কোথায় দেখবেন কালজয়ী ‘বর্ডার’?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us