Shehnaaz Gill Weight Loss: অজান্তেই ইনজেকশন! থাইরয়েড বৃদ্ধি-হু হু করে কমেছে ওজন, কেমন আছেন শেহনাজ?

Shehnaaz Gill Thyroid: এক বছর পুরো Sattvik Food খেয়ে দিন কাটিয়েছেন শেহনাজ। হু হু করে কমেছে ওজন আর বেড়েছিল থাইরয়েডও। এখন কেমন আছেন অভিনেত্রী?

Shehnaaz Gill Thyroid: এক বছর পুরো Sattvik Food খেয়ে দিন কাটিয়েছেন শেহনাজ। হু হু করে কমেছে ওজন আর বেড়েছিল থাইরয়েডও। এখন কেমন আছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কেমন আছেন শেহনাজ?

Shehnaaz Gill Health Update: পঞ্জাবি ছবি 'ইক কুড়ি'-তে শেহনাজ গিলের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ওজন কমানোর জার্নি নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানিয়েছেন প্রথমে জানতেন না 'ওজেমপিক' (Ozempic) কী। পরে জানতে পারেন এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি ইনজেকশন। Mashable India-কে শেহনাজ বলেন, 'আমি ডায়েট করি না। আমি তো জানাই ছিল না ওজেমপিক কী জিনিস। আমার ওজন ছিল ৬৭ কেজি আর এখন ৫৫। কখনও কখনও ৫২-তেও নেমে যায়। আমি এক বছর পুরো নিরামিষ (Sattvik Food) খেয়েছি এমনকি রসুন-পেঁয়াজও খাইনি। তাই আমি নিজেকে এতটা নিয়ন্ত্রণ করেছি যে ওজন হু হু করে কমে গিয়েছে। 

Advertisment

আরও পড়ুন বাংলার প্রশিক্ষণ দিতেই অলিভিয়াকে বিশেষ কমপ্লিমেন্ট শেহনাজের, সিদ্ধার্থ-শেফালিকে নিয়ে কথা হল দুজনের?

৩১ বছর বয়সি শেহনাজ আরও জানিয়েছেন, 'আমার থাইরয়েড ছিল তবে এখন নিয়ন্ত্রণে। ওজন বৃদ্ধিও সেই কারণেই হয়েছিল। তাই ব্যায়াম করা উচিত, খাদ্যাভাসও নিয়ন্ত্রণ করা দরকার। আগে আমরা পিৎজা, বার্গার খেতাম এখন খাই বাজরা, রাগির রুটি। তবে আমি ডায়েট করি না। যেমন কেউ যদি আমাকে বড়া পাও খেতে দেয় আমি খেয়ে নিই কিন্তু রাতে ডিনার বাদ দিয়ে দিই। আমি জানি কী ভাবে ব্যালেন্স করতে হয়। অনেকবার শারীরিক গঠন নিয়েও নিয়ে ঠাট্টা-তামাশা।'

Advertisment

অতীতের প্রেম নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। SMTV ইউটিউব চ্যানেলের সঙ্গে এক কথোপকথনে শেহনাজকে জিজ্ঞেস করা হয় তিনি কখনও কাউকে প্রতারণা করেছেন কি না। তিনি বলেন, 'হ্যাঁ, করেছি, প্রেমের ক্ষেত্রে অন্য কিছুতে নয়। শেহনাজের বক্তব্য,  'একজন নারী ভালবাসার বিনিময়ে ভালবাসা চায়। যদি কেউ তোমাকে ভালবাসতে না পারে তবে এর মানেটাই বা কী?' এরপর যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি তাঁর সঙ্গীর মধ্যে কী চান? 

আরও পড়ুন 'আমারও কিছু প্রত্যাশা থাকে শুধুই দিয়ে যাচ্ছি...', প্রেমের তিক্ততা-বিশ্বাসঘাতকতা নিয়ে অকপট শেহনাজ

শেহনাজ বলেন, 'আমি চাই আমার সঙ্গী যেন বোঝদার হয়, উদার মানসিকতার হয়, স্বাধীন হয়। সে যেন আমাকে ব্যক্তিগত জায়গাটুকু দেয়। আমরা যেন একে অপরের কাজ শেয়ার করতে পারি, পরস্পরের প্রশংসা করতে পারি। আমরা যেন ফোন ছাড়াই একে অপরের সঙ্গে কথা বলতে পারি। একসঙ্গে ঘুরতে যেতে পারি।'

আরও পড়ুন 'অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা

Shehnaaz Gill