Shehnaaz Gill: 'আমি আর আগের মতো নই', সিদ্ধার্থের শোকে এতদিনে চোখ ভিজল শেহনাজের?

বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে প্রশ্নে শেহনাজ বলেন, তাঁর কোনো ধর্ম বা সম্প্রদায়ভিত্তিক শর্ত নেই। "ছেলেটি হিন্দু, মুসলিম বা অন্য কিছু হতে পারে, আমি তার সংস্কৃতি থেকে কিছু শিখতে চাই"- এমনটাই বলেন তিনি।"

বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে প্রশ্নে শেহনাজ বলেন, তাঁর কোনো ধর্ম বা সম্প্রদায়ভিত্তিক শর্ত নেই। "ছেলেটি হিন্দু, মুসলিম বা অন্য কিছু হতে পারে, আমি তার সংস্কৃতি থেকে কিছু শিখতে চাই"- এমনটাই বলেন তিনি।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sheh

শেহনাজের মুখে এ কী সংলাপ?

 Bigg Boss 13- খ্যাত শেহনাজ গিল সম্প্রতি সহ-প্রতিযোগী ও ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর বিষয়ে প্রথমবার খোলাখুলি কথা বলেছেন। যদিও দু’জনেই কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে, সিদ্ধার্থের মৃত্যু শেহনাজের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। 

Advertisment

রণবীর আল্লাবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে শেহনাজ বলেন, "সিদ্ধার্থ  আমায় অনেক পাল্টে দিয়েছে, আমি অনেক বড় হয়ে গিয়েছি, পরিণত হয়েছি। যখন ওই সব ঘটনা ঘটছে, আমি অনেক কিছু ভাবতাম। যদি ওটা না ঘটত, তাহলে আমি আজকের জায়গায় দাঁড়াতাম না।"  অর্থাৎ, সিদ্ধার্থের মৃত্যুই তাঁকে জীবনের বাস্তবতা বোঝাতে সাহায্য করেছে। 

Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র..

Advertisment

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে শেহনাজ বলেন, "এটা গোপন রাখা যাক। আপনি কোনও সম্পর্ক বা বিবাহের গ্যারান্টি দিতে পারেন না।" তিনি জানান, নিজের পরিবার ও ভবিষ্যৎ সন্তানদের গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন যতদিন না তারা নিজেরাই প্রকাশ্যে আসতে চায়।

Govinda Hospitalised: রাত ১টায় কেলেঙ্কারি! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা

বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে প্রশ্নে শেহনাজ বলেন, তাঁর কোনো ধর্ম বা সম্প্রদায়ভিত্তিক শর্ত নেই। "ছেলেটি হিন্দু, মুসলিম বা অন্য কিছু হতে পারে, আমি তার সংস্কৃতি থেকে কিছু শিখতে চাই"- এমনটাই বলেন তিনি। তবে তিনি স্পষ্ট করে জানান, "আমি একজন পাঞ্জাবিকে বিয়ে করব না, কারণ আমি জানি আমার শক্তি ও স্বভাব, পাঞ্জাবি ছেলের সঙ্গে মিলবে না। আমরা দুজনেই নিয়ন্ত্রণকারী, এবং এতে সম্পর্কটা ঝগড়ায় ভরে যাবে।" 

Dharmendra: “এক এক কো চুন চুনকে মারুঙ্গা” বলিউডের 'হি-ম্যানকে' নিয়ে গুজব! ধর্মেন্দ্র কে জানেন?

তিনি আরও বলেন, "পাঞ্জাবি ছেলেরা খুব সৎ, কিন্তু একইসঙ্গে খুব কন্ট্রোলিং। আমি নিজেও তেমন। তাই আমি এমন একজনকে চাই যে ভারসাম্য রাখতে পারে।" যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি একজন ক্রিকেটারকে বিয়ে করবেন, শেহনাজ মজা করে বলেন, "হ্যাঁ, হতে পারে। কিন্তু তারা কি বিশ্বস্ত থাকবে? ক্রিকেটাররা তো অনেক ঘোরে, তাদের চারপাশে অনেক মেয়ে থাকে।" শেহনাজের কথায় স্পষ্ট, তিনি আজ আরও পরিণত, আত্মবিশ্বাসী এবং নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখেছেন। 

Entertainment News Shehnaaz Gill