Shilpa Shetty-Raj Kundra: ৬০ কোটির জালিয়াতির অভিযোগ! নীরবতা ভাঙলেন রাজ কুন্দ্রা-শিল্পা

বর্তমানে অর্থনৈতিক অপরাধ শাখা, কথিত আর্থিক লেনদেন ও অর্থের ট্রেইল খতিয়ে দেখছে। তদন্ত চললেও, দম্পতির দাবি- তাঁদের পক্ষ থেকে কোনও বেআইনি কাজ হয়নি এবং তাঁরা সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করছেন।

বর্তমানে অর্থনৈতিক অপরাধ শাখা, কথিত আর্থিক লেনদেন ও অর্থের ট্রেইল খতিয়ে দেখছে। তদন্ত চললেও, দম্পতির দাবি- তাঁদের পক্ষ থেকে কোনও বেআইনি কাজ হয়নি এবং তাঁরা সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shilpa baba siddiqui

নীরবতা ভাঙলেন তাঁরা... Photograph: (ফাইল)

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা, তাঁদের বিরুদ্ধে ওঠা ৬০ কোটি টাকার প্রতারণার সমস্ত অভিযোগ, স্পষ্টভাবে অস্বীকার করেছেন। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে যে দাবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ "ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে উড়িয়ে দিয়েছেন কুন্দ্রা। তিনি জানিয়েছেন, এই বিষয়টি ইতিমধ্যেই হাইকোর্টের বিচারাধীন এবং আইনি প্রক্রিয়া চলমান।

Advertisment

মুম্বই পুলিশের তরফে, রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা যুক্ত করা হয়েছে, যা প্রতারণা সংক্রান্ত। অভিযোগের ভিত্তিতে এই মামলা, বর্তমানে অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডাব্লু) তদন্ত করছে। তবে কুন্দ্রা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী শিল্পা শেঠি দু’জনেই এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন।

Dhurandhar-R Madhvan: অক্ষয়ের প্রশংসার মাঝেই উপেক্ষিত আর মাধবন! ম্যাডির ইঙ্গিতপূর্ণ মিমে চর্চা তুঙ্গে...

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে রাজ কুন্দ্রা বলেন, “আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলি কোনও আইনি ভিত্তি ছাড়াই ফৌজদারি রঙ দেওয়ার চেষ্টা। এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও জানান, ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টে, একটি কোয়াশিং পিটিশন দায়ের করা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন রয়েছে।

রাজ কুন্দ্রা আরও বলেন, তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি এবং শিল্পা শেঠি, শুরু থেকেই সম্পূর্ণ সহযোগিতা করে আসছেন। তাঁর কথায়, “আমরা নিশ্চিত যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” একইসঙ্গে তিনি গণমাধ্যমের কাছে, সংযম বজায় রাখার আবেদন জানান, কারণ বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন।

শেফ এপ্রনে ছোট্ট ধীর, মা রিধিমার সঙ্গে ঐতিহ্যের মিষ্টি মুহূর্ত

শিল্পা শেঠিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রাজ কুন্দ্রার বিবৃতিটি শেয়ার করেছেন। উল্লেখ্য, লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেসের ডিরেক্টর, দীপক কোঠারির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসা সম্প্রসারণের অজুহাতে, তহবিল সংগ্রহ করে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। যদিও রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বর্তমানে অর্থনৈতিক অপরাধ শাখা, কথিত আর্থিক লেনদেন ও অর্থের ট্রেইল খতিয়ে দেখছে। তদন্ত চললেও, দম্পতির দাবি- তাঁদের পক্ষ থেকে কোনও বেআইনি কাজ হয়নি এবং তাঁরা সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করছেন।

Shilpa Shetty Raj Kundra Entertainment News Today