/indian-express-bangla/media/media_files/2025/11/22/cats-2025-11-22-13-45-04.jpg)
আহত শ্রদ্ধা
Shraddha Kapoor-Eetha Shoot: মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের (Vithabai Bhau Mang Narayangaonkar)-এর জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে ঈথা। লক্ষ্মণ উটেকরের নির্দেশনায় এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আশিকি ৩ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নাসিকে শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হন এবং একটি হাড়ও ভেঙে গিয়েছে বলেই খবর। রিপোর্ট মোতাবেক, এই দুর্ঘটনার কারণে ছবির শুটিং আপাতত স্থগিত রয়েছে।
শুটিংয়ে আহত শ্রদ্ধা কাপুর
মিড-ডের সূত্রের খবর, 'তামাশা সম্রাজ্ঞী' তরুণী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের চরিত্র ফুটিয়ে তুলতে ১৫ কিলোর বেশি ওজন বাড়াতে হয়েছে। লাভনি নৃত্যের সাজপোশাকে শট দেওয়ার জন্য পুরো প্রস্তুত ছিলেন, তাছাড়া এমনিতেই লাভনি দ্রুত লয়ের নাচ। নওভারি শাড়ি, ভারি জুয়েলারি, কোমরবন্ধনী পরে নাচের কিছু স্টেপ খুব দ্রুত তুলতে হয়েছিল।
সেই সময়ই ভুলবশত বাঁ-পায়ে বেশি ভর দিয়ে ফেলেন এবং ভারসাম্য হারিয়ে পড়ে যান। বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পেয়েছেন। আরও জানা যাচ্ছে, মুম্বই ফিরে শুটিং পুনরায় শুরু করলেও কয়েকটি আবেগঘন দৃশ্য করার পর শ্রদ্ধার ব্যথা আরও বেড়ে যায়। দু’দিন পর ব্যথা বাড়তে শুরু করলে অগত্যা শুটিং বন্ধ রাখতে হয়। শ্রদ্ধা পুরোপুরি সুস্থ হলে আবার শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিট।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও শারীরিক অবস্থার কোনও আপডেট দেননি। রিপোর্ট অনুযায়ী, ১ নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। সোলাপুর, সাতারা ও কোলহাপুরেও চলবে। ১৯৫৭ এবং ১৯৯০ সালে মহারাষ্ট্রের লোকনৃত্যে অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন ভীতাবাই। প্রসঙ্গত, মুম্বইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। ইতিমধ্যেই শ্রদ্ধার ভাইকে তলব করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন রাত পোহালেই বিয়ের পিঁড়িতে স্মৃতি-পলাশ, এক ঝলকে দেখুন গায়ে হলুদে তারকা ব্যাটারের ছবি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us