/indian-express-bangla/media/media_files/2025/11/14/cats-2025-11-14-12-33-40.jpg)
শ্রেয়ার কনসার্টে ধুন্ধুমার...!!
Shreya Ghoshal: সেলিব্রিটিদের দেখতে মানুষের জনজোয়ারের চিত্রটা খুবই স্বাভাবিক। আর সেখানেই ঘটে যায় অনেক অপ্রীতিকর ঘটনা। বৃহস্পতিবার কটকে শ্রেয়া ঘোষালের কনসার্ট ঘিরে তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। স্ট্যাম্পেড-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দু’জন দর্শক অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং কটকের পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন যে একজন আহত। যদিও গুরুতর চোট পাননি বা মারাত্মক কোনও অঘটন ঘটেনি।
পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়া ঘোষাল মঞ্চে উঠতেই স্টেজের সামনে জনস্রোত। ভিড় ক্রমশ তাঁর দিকে এগিয়ে আসলে বিশৃঙ্খলা তৈরি হয়। এর ফলে আয়োজকদের কিছুক্ষণ জন্য অনুষ্ঠান থামাতে হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার অনুষ্ঠান শুরু হয়। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে উপস্থিত দুইজন অজ্ঞান হয়ে পড়েন যার মধ্যে একজন মহিলা। ঘটনাস্থলেই ফার্স্ট-এড কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা, ছোট্ট সোনাকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি
তবে কটক পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং বিরাট অঘটন ঘটার খবর অস্বীকার করেছেন। তাঁর মতে, 'কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। ভিড় ছিল সেটা সত্যি কিন্তু আমরা ভালভাবে সামলে নিয়েছি। একজন সামান্য আহত হয়েছেন এবং তিনি স্থিতিশীল আছেন।' কনসার্টের আগে শ্রেয়া তাঁর ভক্তদের জন্য ‘এক্স’ হ্যান্ডেলে একটি বার্তা শেয়ার করেছিলেন । তিনি লিখেছিলেন, 'আজ কটকে শো করতে যাচ্ছি তবে দুই দিনের মধ্যে কী আসছে তা নিয়েও উৎসাহিত। সাউন্ডচেক পর্যন্ত সময় কাটাই, AMA?'
আরও পড়ুন
On my way to Cuttack for a show today but also excited about what’s coming in two days. Let’s kill some time until soundcheck. AMA? #AskShreyapic.twitter.com/MuBEiEWRrL
— Shreya Ghoshal (@shreyaghoshal) November 13, 2025
#AskShreya সেশনের সময় এক ভক্ত তাঁকে জিজ্ঞাসা করেন, 'আপনি কি কখনও ওড়িয়া খাবার খেয়েছেন? কটক, ওড়িশায় কোন অভিজ্ঞতা সঞ্চয়ের অপেক্ষায় আছেন? অবশ্যই বিখ্যাত দহিবরা আলুদম ট্রাই করবেন।' শ্রেয়া ওই ভক্তকে লেখেন, 'আজ খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। আগে ওড়িয়া খাবার খেয়েছি এবং ভীষণ পছন্দ হয়েছিল। ছেনা পোড়া দারুণ লাগে।'
আরও পড়ুন ধর্মেন্দ্রকে জড়িয়ে কান্না প্রথম স্ত্রীর-মাকে সামলাচ্ছেন সানি! হাসপাতালের ভিডিও ফাঁস হতেই...
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us