/indian-express-bangla/media/media_files/2025/12/17/shreya-2025-12-17-17-49-58.png)
কী বলছেন শ্রেয়া?
তিনি রূপে লক্ষ্মী এবং গুনে সরস্বতী। শ্রেয়া ঘোষাল, যে ছোট্ট বয়স থেকে বাংলা সিনেমায় গান গাইছেন, যেভাবে তিনি সারা দেশ এবং বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন, তার গান ছাড়া, তার প্রেমের অধ্যায় প্রসঙ্গে অনেকেই খুব একটা জানেন না। তবে, ভালবাসার এক সুন্দর বন্ধনে বেশ অল্প বয়সেই বেঁধেছিলেন তিনি।
গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকলেও শ্রেয়া বাঙালি শিল্পপতি শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন। কিন্তু তার প্রেমে পড়ার গল্প ছিল একেবারেই আলাদা। বিশেষ করে বলা উচিত, শ্রেয়ার তুমুল জনপ্রিয়তায় অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছিলেন শিলাদিত্য। কিন্তু বিয়ের আগে যে এত বছর শ্রেয়া প্রেম করেছিলেন কেউ যেন ধরতেও পারেননি। তাই তাঁকে বলতে শোনা গেল....
Shilpa Shetty-Raj Kundra: ৬০ কোটির জালিয়াতির অভিযোগ! নীরবতা ভাঙলেন রাজ কুন্দ্রা-শিল্পা
আমরা বিয়ের আগে ১০ বছর প্রেম করেছি। সেই ১০টা বছর আমাদের দেখা হওয়া খুব একটা সহজ ছিল না। তাঁর একটাই কারণ, আমি অনেক ছোটবেলা থেকে কাজ করছি। এবং, ও তখন ওর কলেজে। কিন্তু, সেই অপেক্ষার সময়টা বেশ আনন্দের ছিল। আমি তো গাইছিলাম, কিন্তু সব ধৈর্য নিয়ে ও অপেক্ষা করেছিল। তারপর? বিয়ে করবেন, এই সিদ্ধান্ত হবে নিলেন? জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাকে বলতে শোনা গেল...
" আমরা আমাদের এক বন্ধুর বিয়েতে গোয়া গিয়েছিলাম। ওর মাথায় হয়তো এসেছিল যে এই জায়গাটাই ঠিক হবে প্রপোজ করার জন্য। আমাকে অনেক হেলকি ভেল্কি দেখানোর চেষ্টা করেছিল। আমার নজর ঘোরানোর চেষ্টা করেছিল। তারপর, আংটি বের করে, আমায় প্রোপোজ করে বসল। কিন্তু, আমি খুব অবাক হয়েছিলাম। মনে মনে জানতাম যে খুব শীঘ্রই এমন কোন ঘটনা ঘটতে পারে। কিন্তু এত সহজে যে সেই ঘটনা আমার সামনে ঘটবে, আমি কল্পনা করিনি। খুব স্পেশাল মোমেন্ট ছিল আমার কাছে সেটা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us