/indian-express-bangla/media/media_files/2026/01/18/shubhashree-dev-2026-01-18-13-44-26.jpg)
প্রথমবার লাইভে আসছেন দেশু
টলিউডে আবারও উন্মাদনার পারদ চড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পাতায় হঠাৎ করেই আনন্দ, কৌতূহল আর সারপ্রাইজের গন্ধ ছড়িয়ে দিলেন শুভশ্রী ( Subhashree Ganguly)। একদিকে দুর্গাপুজোর অপেক্ষা, অন্যদিকে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-এর উত্তেজনা, সব মিলিয়ে তাঁর একটি পোস্টেই জমে উঠল আলোচনা। মজা, আবেগ আর বড় চমকের ইঙ্গিত মিশিয়ে শুভশ্রী এমন এক অ্যানাউন্সমেন্ট করলেন, যা মুহূর্তের মধ্যে অনুরাগীদের মনে হাজার প্রশ্ন আর প্রত্যাশার জন্ম দিল।
শুভশ্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, “আপনারা নিশ্চয়ই জানেন, এবছর পুজোয় আমার আর দেবের আগামী ছবি ‘দেশু ৭’ আসছে।” এখানেই থামেননি তিনি। দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষে হওয়া বিরাট সেলিব্রেশন প্রসঙ্গ টেনে এনে তিনি মজার ছলে অভিযোগ করেছেন, “এত বড় সেলিব্রেশন হল, অথচ আমাকে ইনভাইটই করল না!” এই কথার মধ্যেই লুকিয়ে আছে তাঁদের বন্ধুত্বপূর্ণ খুনসুটি আর সম্পর্কের উষ্ণতা। এরপরই শুভশ্রী বলেন, “শু ছাড়া মানে দেশু ছাড়া কি সেলিব্রেশন সম্ভব?”
আরও পড়ুন: আজও রহস্য জনপ্রিয়তার শিখরে থাকা মহুয়ার মৃত্যু, দেবলীনার কণ্ঠে পাবে নতুন ভাষা!
এতে ধরা পড়ে দেব-শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি আর অফস্ক্রিন বন্ধুত্বের গভীরতা।
সবচেয়ে বড় চমকটা আসে এরপর। শুভশ্রী জানান, আগামীকাল তিনি এবং দেব একসঙ্গে প্রথমবার ফেসবুক লাইভে (Facebook Live) আসতে চলেছেন। টলিউডে এরকম ঘোষণা আগে খুব একটা শোনা যায়নি। তাঁর কথায়,“কাল আমরা একসাথে প্রথমবার ফেসবুক লাইভে আসছি। দেশু প্রথমবার ফেসবুক লাইভে আসছে।” তিনি আরও বলেন, ‘এই লাইভে থাকবে এমন এক অ্যানাউন্সমেন্ট, যা নাকি ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতেই আগে কখনও হয়নি।’
আরও পড়ুন: বলিউডে সাম্প্রদায়িকতার ছায়া? এ আর রহমানের মন্তব্যে বিতর্কের ঝড়
এই কথাটা শুনেই অনুরাগীদের কৌতূহল কয়েকগুণ বেড়ে গেছে। কী সেই ঘোষণা? নতুন কোনো কনসেপ্ট? ছবির প্রচারের নতুন কৌশল? নাকি বড় কোনো সারপ্রাইজ? এদিকে সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সেই হাজির হন দেব। মজা করে তিনি লেখেন, “ম্যাডাম, টাইমটা একটু জানাবেন? রেডি থাকতে হবে তো তাই।”
আরও পড়ুন: দিনে চারবার ঝগড়া, তবু অটুট প্রেম! অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us