/indian-express-bangla/media/media_files/2025/03/08/QqHms1gU3cGjEvLpMUQ5.jpg)
যা বললেন শুভশ্রী... Photograph: (Instagram)
শেষ কিছু সময়ে মিমি চক্রবর্তী থেকে লগ্নজিতা এবং মৌনী রায়- এই তিন শিল্পীর সঙ্গে শেষ কিছুদিন যা হয়েছে, তা সকলের জানা। প্রকাশ্য স্টেজে নানাভাবে তাঁদের হেনস্থা এবং অপমান করা হয়েছে। সেই ঘটনার জেরে নানা গণ্ডগোল। বিশেষ করে মিমির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। এবং, এই প্রসঙ্গেই এবার আওয়াজ তুলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
অভিনেত্রী এর আগেও মৌনী রায়কে হেনস্থা করার প্রতিবাদে সমাজ মাধ্যমে মন্তব্য রাখেন। তীব্র নিন্দা করেছেন তিনি। তবে গতকাল এক পুরস্কারের মঞ্চে দাঁড়িয়েই তিনি শিল্পীদের যেভাবে সফট টার্গেট করা হচ্ছে তার প্রতিবাদে আওয়াজ তুলেছেন। শুধু কি মহিলারা? একেবারেই না। কিছুদিন আগে স্নিগ্ধজিত এভাবেই স্টেজে সমস্যার শিকার হন।
Arijit Singh: চার্টবাস্টার যুগের পর কি পরিচালনার পথে অরিজিৎ? কী ইঙ্গিত দিলেন অনুরাগ বসু?
শুভশ্রী গতকাল বলেন, "আমি কিছুদিন ধরেই দেখছি শিল্পীরা সবকিছুতেই খুব সফট টার্গেট, বিশেষ করে মহিলারা। এই ঘটনাগুলোর সঙ্গে কি আমরা খুব অভ্যস্ত হয়ে যাচ্ছি? আমরা কি এগুলো খুব মেনে নিচ্ছি? আমাদের কি এর বিরুদ্ধে আওয়াজ তোলা বা দাঁড়ানো উচিত না?" এরপরেই তিনি এই তিন শিল্পীর নাম নিলেন। যেই মহিলা শিল্পীরা, এই সমস্যার শিকার হলেন, তাঁদের নিয়ে অভিনেত্রীর বক্তব্য...
Prosenjit Chatterjee: কাকাবাবুকে এক নজর দেখতে শেওরাফুলিতে জনসমুদ্র, যা হল প্রসেনজিতকে ঘিরে..
"মৌনী-মিমি এবং লগ্ন এই তিনজন ছাড়াও সকলেই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার তীব্র নিন্দা করছি। আমরা সকলে চাই, সম্মান। শিল্পীরা আমরা সকলেই সম্মানের জন্য কাজ করি। সম্মান দিয়ে কিন্তু আপনারা মাথা কিনে নিচ্ছেন না। সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের যা তাই বলেন, যেন আমরাই শুধু রেস্পন্সিবেল। মনে রাখবেন, এই সমাজ কিন্তু আপনাদের-ও।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us