Raj-Subhashree: বিতর্কের রেশ ভুলে ক্রিকেট মাঠে রাজ, শুভশ্রী ছাড়াও আর কে কে এলেন?

গতকাল লহ গৌরাঙ্গের নাম রে - সিনেমার প্রোমোশন সারার পর, শুভশ্রী রাতে একটি ভিডিও বানান। যেখানে তাঁকে বলতে শোনা যায়, "মেসি মাঠে ঢোকার পর যে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই ডিসাস্টার আমি নিজের চোখে মাঠে বসে দেখেছি..."

গতকাল লহ গৌরাঙ্গের নাম রে - সিনেমার প্রোমোশন সারার পর, শুভশ্রী রাতে একটি ভিডিও বানান। যেখানে তাঁকে বলতে শোনা যায়, "মেসি মাঠে ঢোকার পর যে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই ডিসাস্টার আমি নিজের চোখে মাঠে বসে দেখেছি..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj1

রাজের পাশে শুভশ্রী...

Shubhahsree Cheers Up Raj: শেষ কিছুদিন ধরেই রাজ এবং শুভশ্রী আলোানচয়। তাঁর কারণ মেসি ম্যাসাকারে যেভাবে না চাইতেও শুভশ্রীর নাম জড়িয়েছে, তাতে রেগে আগুন দুজনেই। শুভশ্রীকে যে ভাষায় কটাক্ষ করা হয়েছে, তাতে রাজ রেগেমেগে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। 

Advertisment

এদিকে, গতকাল লহ গৌরাঙ্গের নাম রে - সিনেমার প্রোমোশন সারার পর, শুভশ্রী রাতে একটি ভিডিও বানান। যেখানে তাঁকে বলতে শোনা যায়, "মেসি মাঠে ঢোকার পর যে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই ডিসাস্টার আমি নিজের চোখে মাঠে বসে দেখেছি। আমি মাঠে বসে থাকাকালীন মেসিকে দেখতে পাচ্ছিলাম না, সেখানে আপনারা যে বুঝতে পারবেন না, আপনারা যে গ্যালারি থেকে মেসিকে স্পষ্ট দেখতে পাবেন না এ কথা খুব স্বাভাবিক। যদিও আমি সেখান থেকে আমি বেরিয়ে আসি। আমার শুটিং এর প্রতিশ্রুতি ছিল। পরে জানতে পারি, সেই ঘটনা বিভৎস আকার নিয়েছে। কোথাও কি আমায় দেখা গিয়েছে মাঠের ভেতরে? বলতে পারবেন, তিনি মাঠে থাকাকালীন আমি তাঁর সঙ্গে গিয়ে সেলফি তুলেছি? আপনাদের ভিউ আমি নষ্ট করেছি। আমার কী দোষ?"

Ankush Hazra-Messi Kolkata Chaos: 'মানুষের কষ্টার্জিত টাকার সম্মান রাখা হয়নি', মেসি বিতর্কে অঙ্কুশ হাজরা

এখানেই শেষ না। তিনি আরও জানান তাঁকে যত পারবেন মানুষ গালাগাল করুণ, কিন্তু তাঁর সন্তানদের কী দোষ? ইউভান-ইয়ালিনিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অভিনেত্রী বলেন, 'মা হিসেবে এটা আমি মেনে নেব না।' যদিও, এসবের পর, বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁদের। কারণ, গতকাল ইউপিএল-  রাজকে চিয়ার করতে গিয়েছিলেন শুভশ্রী। শুধু তাই নয়, রাজ গতকাল ক্রিকেটে অংশ নেন। 

শীতের শুরুতেই যে ক্রিকেট ম্যাচ হল, সেখানে শুভশ্রীকে দেখা গেল স্পোর্টিং মোডে। পরনে গোলাপি রঙের পোশাক, এদিকে হলুদ রঙের জার্সিতে দেখা গেল রাজকে। তিনি ছাড়াও মাঠে ছিলেন যীশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত আরও অনেকেই। সৌরভ-দর্শনা ছিলেন সেই দলে। তবে, নজর কেড়েছেন আরেক ব্যক্তিও। তিনি কোয়েল মল্লিক। সকলের সঙ্গেই তিনি সাক্ষাৎ করেন। 

যীশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ খুনসুটি করতেও দেখা যায় তাঁকে। দুজনের ছবি-ই রিলিজ করছে আসন্ন বড়দিন উপলক্ষে। কারণ, মিতিন মাসি এবং লহ গৌরাঙ্গের নাম রে আসছে খুব শীঘ্রই। সে কারণেই দুই তারকার খুনসুটি চোখে পড়ার মত। 

Subhashree Ganguly Raj Chakraborty