Shubhashree Ganguly-Messi: যুবভারতীতে মেসিকে নিয়ে অরাজকতা, আর তার খেসারত অভিনেত্রীর! শুভশ্রী বিতর্কে মুখ খুললেন রাজ

ভক্তরা যা নয় তাই তাঁকে নিয়ে মন্তব্য করেছেন। কেউ নেচে নেচে বলেছেন মেসিকে দেখতে গিয়ে শুভশ্রীকে দেখলাম। আবার কেউ কেউ তাঁর শিক্ষার অভাব আছে বলেই উল্লেখ করেছেন। এদিকে স্ত্রীকে এভাবে কটাক্ষের শিকার হতে দেখেই তেড়েফুঁড়ে উঠলেন রাজ।

ভক্তরা যা নয় তাই তাঁকে নিয়ে মন্তব্য করেছেন। কেউ নেচে নেচে বলেছেন মেসিকে দেখতে গিয়ে শুভশ্রীকে দেখলাম। আবার কেউ কেউ তাঁর শিক্ষার অভাব আছে বলেই উল্লেখ করেছেন। এদিকে স্ত্রীকে এভাবে কটাক্ষের শিকার হতে দেখেই তেড়েফুঁড়ে উঠলেন রাজ।

author-image
Anurupa Chakraborty
New Update
raj

কী বলছেন রাজ?

Shubhashree Ganguly Trolled-Messi: গতকাল শহরে এসেছিলেন ফুটবল কিংবদন্তি ঈশ্বরের বরপুত্র লিওনেল মেসি। তাঁর ভারত টুরের প্রথম দিনেই যে এমন কিছু দেখতে হবে তাঁকে, যেন কল্পনাও করতে পারেননি তাঁর ভক্তরা। তাঁকে দেখতে গিয়েও হতাশা নিয়ে ফিরে এসেছেন সব ভক্তরা। তাঁকে ছুঁয়ে দেখা না হোক, চোখে দেখে নিজের জীবন স্বার্থক করতে চেয়েছিলেন সকলে। কিন্তু, সেই আশা জলে। 

Advertisment

তবে আসল যে গণ্ডগোল, সেখানে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনি সেই অনুষ্ঠানে বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করতেই গিয়েছিলেন। এবং সেখান থেকে ছবি আপলোড করতেই রেগে আগুন অধিকাংশ। ভক্তরা যা নয় তাই তাঁকে নিয়ে মন্তব্য করেছেন। কেউ নেচে নেচে বলেছেন মেসিকে দেখতে গিয়ে শুভশ্রীকে দেখলাম। আবার কেউ কেউ তাঁর শিক্ষার অভাব আছে বলেই উল্লেখ করেছেন। এদিকে স্ত্রীকে এভাবে কটাক্ষের শিকার হতে দেখেই তেড়েফুঁড়ে উঠলেন রাজ।

স্ত্রীর হয়ে তিনি জানালেন, শুভশ্রী আসলেই মেসির ফ্যান। তিনি শেখানে আমন্ত্রিত ছিলেন। সেকারণেই গিয়েছিলেন সেখানে। রাজ সমাজ মাধ্যমে বলছেন, প্রথমেই বলি, “গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজগতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজগতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল - মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল?  আয়োজকেরা কী মেসি-র জনিপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল।” 

শুভশ্রীর উপস্থিতি নিয়ে কী বক্তব্য রাজের?

রাজ বলছেন, “গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী। এবং এই অরাজগতার মাঝে  নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওঁকে। ওঁর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷  কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন - 'একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?',  তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের  লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই  শুভশ্রী  মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারো ফ্যান।  সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছন, একটা অল্টারনেট  ন্যারাটিভ তৈরি করছেন  রাজনৈতিক নেতারা এবং  কিছু সংখ্যক মিডিয়া।  গতকাল কিন্তু মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল মাঠে। তারা কী করছিলেন? তারাই বা আড়ালে থেকে যাচ্ছেন কেন? এদিকে  পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর  শারিরীক গঠন থেকে,  তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান - পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির   অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত?”  

ট্রোলারদের উদ্দেশ্যে কী বার্তা রাজের? 

পরিচালক শুভশ্রীর মেসির প্রতি ভালবাসার বেশ কিছু প্রমাণ দেখালেন। মেসির বিশ্বকাপ জয়ের সময় থেকেই কিছু স্ক্রিনশট দেখালেন। রাজের কথায়, “যারা ট্রোল করছেন তারা ভুলে যাচ্ছেন একজন মানুষের প্রতি, একজন নারীর প্রতি তাদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্যে। তাদের এই ব্যবহার থেকেই শিক্ষা নেবে আগামী প্রজন্ম। প্রতিবাদ আর অপমান দু'টো বিষয়ে বিস্তর ফারাক সেটা বোঝা এবং বোঝানো বিশেষ প্রয়োজন। গতকালের অরাজকতা, মাঠের মধ্যে যা কিছু হয়ে গেছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন! শুভশ্রীও  নিজেও গতকালের গোটা ঘটনাটি ভীষণভাবে আহত।  কালকের অরাজগতা বাংলার অপমান। বাঙালির অপমান। আমাদের উচিত কালকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। আগামীকে শুধরাতে গেলে আমাদের সকলের একসাথে শেখা প্রয়োজন।  আলোচনা সমালোচনায় সমাধান উঠে আসুক। ট্রোল কালচারে নয়।” 

leo messi Subhashree Ganguly Raj Chakraborty Entertainment News Today