Sidharth-Kiara Baby Photo: সিদ্ধার্থ-কিয়ারার হাতের উপর রাজকন্যার পদযুগল, লক্ষ্মীছানার কী নাম রাখলেন সেলেব পেরেন্টস?

Sidharth-Kiara Baby Name: ১৫ জুলাই মলহোত্রা পরিবারে পড়েছিল লক্ষ্মীর পদধূলি। সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এসেছিল লক্ষ্মীছানা। মেয়ের জন্মের চার মাস পর নামকরণের পোস্ট শেয়ার করলেন তারকা দম্পতি।

Sidharth-Kiara Baby Name: ১৫ জুলাই মলহোত্রা পরিবারে পড়েছিল লক্ষ্মীর পদধূলি। সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এসেছিল লক্ষ্মীছানা। মেয়ের জন্মের চার মাস পর নামকরণের পোস্ট শেয়ার করলেন তারকা দম্পতি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মেয়ের নামকরণ

Sidharth Malhotra And Kiara Advani: দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই জানিয়েছিলেন শীঘ্রই দুই থেকে তিন হবেন মিস্টার অ্যান্ড মিসেস মলহোত্রা। ছোট্ট একপাটি সাদা মোজা নিয়ে জীবনের সুখকর মুহূর্ত উদযাপনের আনন্দ ভাগ করতেই শুভেচ্ছায় ভেসেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। ১২ জুলাই হাসপাতালের বাইরে কিয়ারা আডবাণীর উপস্থিতির পরই সুখবর শোনার অপেক্ষায় ভক্তদের উত্তেজনার পারদ চড়ছিল। জগদীপ আডবানী ও সিদ্ধার্থের মা রইমার গাড়িতে ওঠার ভিডিও সেই উন্মাদনাকে আরও একটু উসকে দিয়েছিল। এরপর ১৫ জুলাই সিদ-কিয়ারার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান। মেয়ের জন্মের চার মাস পর সাদা মোজা পায়ে একটি ছবি পোস্ট করে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন সেলেব পেরেন্টস।

Advertisment

আরও পড়ুন পরিবারের সঙ্গে হাসপাতালে হবু মা, আচমকা কী হল মম টু বি কিয়ারার?

সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর হাতের উপর ছোট্ট সোনার পদযুগল। উলের মোজা পরা সেই পায়ের ছবি শেয়ার করে সিদ-কিয়ারা লিখেছেন, 'আমাদের প্রার্থনা এখন আমাদের বাহুডোরে। ঈশ্বরের আশীর্বাদ, আমাদের রাজকন্যা, সারায়াহা মলহোত্রা (Saraayah Malhotra)।' করণ জোহর থেকে বরুণ ধাওয়ান, মণিশ মলহোত্রা, সঞ্জয় কাপুর সহ আরও অনেকেই ছোট্ট সোনাকে আদরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। সিদ-কিয়ারা কবে মেয়ের মুখদর্শন করান সেই অপেক্ষায় জুটির অনুগামীরা। 

Advertisment

আরও পড়ুন লাল গালিচায় মাতৃত্ব উদযাপন, বেবি বাম্প আগলে মেট গালায় অভিষেক কিয়ারার

রাজস্থানের জয়সলমীরে বসেছিল সিদ-কিয়ারার রূপকথার বিয়ের আসর। পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে হয়েছিল রাজকীয় বিয়ের অনুষ্ঠান। করণ জোহর, শাহিদ কাপুর, মণিশ মলহোত্রা ও মীরা রাজপুত উপস্থিত ছিলেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে। চলতি বছরে মেট গালায় আত্মপ্রকাশ ঘটেছে কিয়ারা আডবাণীর। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চেই প্রথমবার বেবি বাম্প প্রদর্শন করেন গ্ল্যাম ডিভা কিয়ারা আডবাণী। বডি হাগিং কালো পোশাকে ঠিকরে বেরচ্ছিল মাতৃত্বকালীন জৌলুস। কিয়ারার উপস্থিতি যেন মেট গালায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছিল!! 

আরও পড়ুন 'জীবনের সেরা উপহার...', দ্বিতীয় বিবাহবার্ষিকীর পরই সুখবর, দুই থেকে তিন হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা

Kiara Advani Siddharth Malhotra