Shilajit-Chandrabindoo: শীতের আমেজে জমে যাবে সুরেলা সন্ধ্যা, প্রথমবার এক মঞ্চে শিলাজিৎ-চন্দ্রবিন্দু! টিকিটের দাম কত জানেন?

Shilajit Chandrabindoo Duet: আগামী ২২ নভেম্বর নজরুল মঞ্চে সংগীতপ্রেমীরা উপহার পেতে চলেছে এক সুরেলা সন্ধ্যা। প্রথমবার এক মঞ্চে চন্দ্রবিন্দু ও শিলাজিৎ। মহড়ার মাঝে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বললেন শিল্পী ও আয়োজক তীর্থঙ্কর মজুমদার।

Shilajit Chandrabindoo Duet: আগামী ২২ নভেম্বর নজরুল মঞ্চে সংগীতপ্রেমীরা উপহার পেতে চলেছে এক সুরেলা সন্ধ্যা। প্রথমবার এক মঞ্চে চন্দ্রবিন্দু ও শিলাজিৎ। মহড়ার মাঝে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বললেন শিল্পী ও আয়োজক তীর্থঙ্কর মজুমদার।

author-image
Kasturi Kundu
New Update
cats

তৈরি হবে সংগীতের ঐতিহাসিক রাত?

Shilajit Chandrabindoo Interview:

জোজো-পৌষালীর বিতর্কের মাঝেই এক মঞ্চে শিলাজিৎ-চন্দ্রবিন্দু! দর্শকের কাছে বিরাট প্রাপ্তি?

Advertisment

শিলাজিৎ: শিল্পীদের মধ্যে টুকটাক অশান্তি হয়। সেটা অস্বীকার করছি না। তবে আমার বিশ্বাস দু-একজন ছাড়া বাকি কেউ পাবলিক প্ল্যাটফর্মে পরস্পরের বিরুদ্ধে কথা বলে। চন্দ্রবিন্দুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও সমস্যা নেই। আমি যে কোনও শিল্পীর সঙ্গে কাজ করতে আগ্রহী। চন্দ্রবিন্দুর ক্ষেত্রে এটা একটু স্পেশাল। আমাদের আলাপ, বন্ধুত্ব বহুদিনের। যখন আমরা লাইমলাইটে আসিনি তখন থেকেই একে অপরের প্রতি আন্তরিক শ্রদ্ধা ছিল। ওঁরা আমার সাউন্ড, ভাবনা ভালবাসে, আমিও তাই। উপল, অনিন্দ্যর সঙ্গে আলাদাভাবে কাজ করেছি। এবার আমাদের এই যুগলবন্দি দর্শকের কাছে বিরাট প্রাপ্তি কিনা জানি না তবে আশা করছি ভাল লাগবে।

শিলাজিৎ-কে অনেকেই ঠোঁটকাটা বলে। চরিত্রের এই বৈশিষ্ট্যের জন্য কখনও কোনও সমস্যায় পড়তে হয়েছে? 

Advertisment

শিলাজিৎ: সমস্যায় পড়তে হবে জেনেই তো ঠোঁটকাটা। যে কথাগুলো বলতে ইচ্ছে করে সেগুলো বলে দিই। তারপর আমাকে নিয়ে নানারকম চর্চা হয়। অনেকে অনেকরকম ভেবে নিয়ে আমার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেয়। নিজের সম্পর্কে যখন গল্প শুনি তখন ভাবতে অবাক লাগে মানুষ এত কিছু কী করে জেনে গেল! আমার তো মনে হয় আমি একা ভুক্তভোগী নই, আমার মতো অনেকেই আছেন। আমি এগুলো এড়িয়ে যাই। কাউকে আমি কখনও নিজের থেকে কিছু বলি না যদি না সে আমাকে আক্রমণ করে। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ভুল-ত্রুটি থাকে। আমরা সবাই একটা কাচের ঘরে বাস করি। কেউ কেউ আছে যাঁরা কাচের ঘরের পাশ থেকে ঢিল ছোড়ে না আবার অনেকে আছে আবার উলটো দিক থেকে পাথর ছোড়ে।

আগে বাংলা ব্যান্ডের গান ছিল নির্ভেজাল বিনোদন, আজকাল ব্যান্ডের গানে রাজনীতির গন্ধ..

চন্দ্রিল ভট্টাচার্য: এরকম বোধহয় বলা যায় না। ব্যান্ডের গানের ক্ষেত্রে এমন স্পষ্ট কোনও বদল ঘটেছে বলে আমার মনে হয় না। আগেও ব্যান্ডের গানে রাজনৈতিক কথা ছিল, সমাজের অনেক কিছুর প্রতিই শ্লেষ ছিল, এখনও তা আছে। আবার বিনোদনের প্রতি ঝোঁক সবসময়েই লক্ষ করা যায়।

আরও পড়ুন প্রথমবার আবীর দাকে দেখে আমি জাস্ট ক্লিন বোল্ড, শট দিতে পারতাম না: ইশা সাহা

মহিনের ঘোড়গুলি-র মতো ব্যান্ড কখনও চন্দ্রবিন্দুর উপর প্রভাব ফেলেছিল?

চন্দ্রিল ভট্টাচার্য: যে ব্যান্ড বা গায়ক অন্যরকম গান করেছেন তাঁরা নিঃসন্দেহে আমাদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন। কিন্তু আমাদের গান তৈরির ক্ষেত্রে কারও কোনও প্রভাব আছে বলে আমাদের মনে হয় না। অচেতনে প্রভাব পড়ে থাকতে পারে, সেটা শ্রোতা ও সমালোচকরা নির্ণয় করবেন।

চন্দ্রবিন্দুর নামকরণের নেপথ্যে তো একটা গল্প আছে...

চন্দ্রিল ভট্টাচার্য:  উপলের দাদাদের একটা নাটকের দল ছিল। যার নাম ছিল ‘চন্দ্রবিন্দু’। সে দল উঠে যায়। পরে যখন উপল একটা গানের দল গড়বে ঠিক করে এবং একটা নাম খুঁজতে থাকে দাদা বলেন, আমাদের নামটাই তোরা নিয়ে নে। এবার, দাদারা কেন নাটকের দলের নাম ওইটা দিয়েছিলেন, সে কথা আমরা জানি না। 

শিলাজিৎ-চন্দ্রবিন্দুকে এক মঞ্চে আনার ভাবনা কেন?

তীর্থঙ্কর মজুমদার: চন্দ্রবিন্দুর গানের মধ্যে সব ধরনের আবেগ অনুভব করতে পারি। মজা, প্রেম, ব্যঙ্গ, পাগলামি যা প্রতিটি বাঙালিরই খুব প্রিয়। আর কোনও না কোনভাবে সবাই এর সঙ্গে যুক্ত হতে পারে। শিলাজিতের গানেও সেই একই জিনিসগুলো আছে তবে একদম অন্য রূপে, অন্য আকারে। তাই সংগীতের মঞ্চে তাঁদের যুগলবন্দিতে অনন্য কিছু সৃষ্টি হতে পারে সে কথা বলাইবাহুল্য। অনেক সিঙ্গলস বা একক এবং যুগলবন্দি গান হয়তো আমরা উপহার পেয়েছি কিন্তু মঞ্চে এই প্রথম। সেখান থেকেই এই ভাবনার জন্ম। আমাদের ছোটবেলাটা কেটেছে তাঁদের গান শুনেই আর কর্মসূত্রে ওঁরা এখন আমার খুব কাছের মানুষ। তাই ওঁদের নিয়ে কাজ করার আনন্দটাই আলাদা।'

এই অনুষ্ঠানে ভিড় সামলানোর জন্য বিশেষ কী ব্যবস্থা থাকছে? আজকাল কনসার্ট বা লাইভ অনুষ্ঠানে অনেক ঘটনা ঘটে যায়..

তীর্থঙ্কর মজুমদার: আমাদের সবরকম ব্যবস্থা রয়েছে। প্রাইভেট সিকিওরিটি থেকে বাউন্সার, অ্যাম্বুলেন্স যেখানে আইসিইউ-এর সুবিধাও থাকছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, ইনহাউজ চিকিৎসক, নার্স সহ একাধিক ভলেন্টিয়ার্স। আশা করছি অনভিপ্রেত কোনও ঘটনা ঘটবে না। 

টিকিটের দাম?

তীর্থঙ্কর মজুমদার: টিকিটের দাম শুরু ৩৯৯ থেকে সর্বোচ্চ মূল্য ২১৯৯। বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। অনলাইন-অফলাইন দু'জায়গাতেই টিকিট কাটার সুবিধা রয়েছে। 

শিলাজিৎ-চন্দ্রবিন্দু যুগলবন্দি গানের দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করবে বলে মনে করেন?

এই প্রসঙ্গে শিলাজিৎ বা চন্দ্রবিন্দু কেউই নিজেদের বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ্য নন। তাঁরা মনে করেন এটা দর্শকের রায়ে বিচার হবে। তবে আয়োজক বলছেন, 'আমাদের ধারণা বাংলা গানের ইতিহাসে শিলাজিৎ এবং চন্দ্রবিন্দু দুজনেই খুব ভূমিকা পালন করেন। আমরা ভাগ্যবান যে বাংলা গানের এই স্বর্ণযুগের অংশ হতে পেরেছি।' 

আরও পড়ুন ঋত্বিক ঘটক হয়ে উঠতে আগে আমাকে 'অ-শিলাজিৎ' হতে হয়েছে: শিলাজিৎ

Shilajit Majumdar Chandrabindoo